গণিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৃজনশীল প্রশ্নোত্তর 
প্রিয় শিক্ষার্থী, আজ গণিত বিষয়ের একটি সৃজনশীল প্রশ্নোত্তর দেওয়া হলো।

প্রশ্ন: একটি চৌবাচ্চায় ৮০০০ লিটার পানি ধরে। চৌবাচ্চাটির দৈর্ঘ্য ২.৪৬ মিটার এবং প্রস্থ ১.২৫ মিটার।
ক. আয়তাকার ঘনবস্তুর আয়তন নির্ণয়ের সূত্রটি এবং আন্তর্জাতিক পদ্ধতিতে আয়তনের এককটি লেখো।
খ. চৌবাচ্চাটির গভীরতা নির্ণয় করো।
গ. উক্ত চৌবাচ্চার তলায় সিসার পাত লাগাতে প্রতি বর্গমিটার ১২.৫০ টাকা হিসাবে মোট কত টাকা খরচ হবে?
সমাধান:
উত্তর: ক. আয়তাকার ঘনবস্তুর আয়তন = দৈর্ঘ্যপ্রস্থউচ্চতা ঘন একক এবং আন্তর্জাতিক পদ্ধতিতে আয়তনের একক হলো ঘনমিটার।
উত্তর: খ. চৌবাচ্চাটিতে পানি ধরে ৮০০০ লিটার
অতএব, চৌবাচ্চার আয়তন ৮০০০ লিটার
= ৮০০০১০০০ ঘন সেমি.
[ ১ লিটার = ১০০০ ঘন সেমি.]
= ৮০০০০০০ ঘন সেমি.
দেওয়া আছে, চৌবাচ্চাটির দৈর্ঘ্য = ২.৪৬ মিটার
= ২.৪৬১০০ সেমি. = ২৪৬ সেমি.।
চৌবাচ্চার প্রস্থ = ১.২৫ মিটার
= ১.২৫১০০ সেমি.
= ১২৫ সেমি.।
মনে করি,
চৌবাচ্চার গভীরতা ক সেমি.
তাহলে, চৌবাচ্চাটির আয়তন = দৈর্ঘ্যপ্রস্থগভীরতা
= ২৪৬১২৫ক ঘন সেমি.
প্রশ্নমতে, ২৪৬১২৫ক = ৮০০০০০০
বা, ৩০৭৫০ক = ৮০০০০০০
বা, ক =
 ক = ২৬০.১৬
 চৌবাচ্চাটির গভীরতা = ২৬০.১৬ সেমি.
= মিটার [ ১ মিটার = ১০০ সেমি.]
= ২.৬ মিটার
 নির্ণেয় গভীরতা ২.৬ মিটার।
উত্তর: গ. দেওয়া আছে,
চৌবাচ্চার দৈর্ঘ্য = ২.৪৬ মিটার এবং প্রস্থ = ১.২৫ মিটার
তাহলে চৌবাচ্চার তলার ক্ষেত্রফল = (২.৪৬১.২৫) বর্গমিটার
= ৩.৭৫ বর্গমিটার।
চৌবাচ্চার তলায় সিসার পাত লাগাতে,
১ বর্গমিটারে খরচ হয় ১২.৫০ টাকা
 ৩.৭৫ ” ” ” (১২.৫০৩.৭৫) টাকা।
বা, ৪৬.৮৭৫ টাকা।
সহকারী শিক্ষক
গবর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল, ঢাকা