সৃজনশীল প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ গণিত বিষয়ের একটি সৃজনশীল প্রশ্নোত্তর দেওয়া হলো।
নিচের উদ্দীপকটি দেখে সমস্যার সমাধান করো?

রাস্তা ৫ মি.
৫ মি. ৫ মি.
৫ মি.
৮০ মি.
ক. রাস্তাটি কত সেমি. চওড়া?
খ. রাস্তাটির ক্ষেত্রফল নির্ণয় করো।
গ. প্রতিটি ৩০ সেমি. বর্গাকার পাথর দিয়ে রাস্তাটি বাঁধতে মোট কতটি পাথর লাগবে?
সমাধান:
উত্তর: ক. চিত্র থেকে পাই,
রাস্তাটি চওড়া = ৫ মিটার
= ৫×১০০ সেমি.
= ৫০০ সেমি.
[যেহেতু ১ মিটার = ১০০ সেমি.]
রাস্তাটি ৫০০ সেমি. চওড়া।
উত্তর: খ.
রাস্তাসহ বাগানের দৈর্ঘ্য ৮০ মিটার
এবং রাস্তাসহ বাগানের প্রস্থ ৬৫ মিটার
রাস্তাসহ বাগানের ক্ষেত্রফল = (৮০×৬৫) বর্গমিটার
= ৫২০০ বর্গমিটার।
রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য = (৮০-২×৫) মিটার
= (৮০-১০) মিটার
= ৭০ মিটার।
রাস্তা বাদে বাগানের প্রস্থ = (৬৫-২×৫) মিটার
= (৬৫-১০) মিটার
= ৫৫ মিটার।
রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল = (৭০×৫৫) বর্গমিটার
= ৩,৮৫০ বর্গমিটার।
রাস্তাটির ক্ষেত্রফল = (৫২০০-৩৮৫০) বর্গমিটার
= ১৩৫০ বর্গমিটার।
রাস্তাটির ক্ষেত্রফল ১৩৫০ বর্গমিটার।
উত্তর: গ.
বর্গাকার পাথরের বাহুর দৈর্ঘ্য = ৩০ সেমি.
= মিটার
= ০.৩ মিটার
বর্গাকার পাথরের ক্ষেত্রফল = (০.৩×০.৩) বর্গমিটার
= ০.০৯ বর্গমিটার
০.০৯ বর্গমিটার রাস্তা বাঁধতে পাথর লাগে ১টি
১ ” ” ” ” ” টি
১৩৫০ ” ” ” ” ” টি
= ১৫,০০০টি পাথর
রাস্তাটি বাঁধতে ১৫,০০০টি পাথর লাগবে।
সহকারী শিক্ষক
গবর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল, ঢাকা