সৃজনশীল প্রশ্নোত্তর

প্রিয় শিক্ষার্থী, আজ গণিত বিষয়ের একটি সৃজনশীল প্রশ্নোত্তর দেওয়া হলো।
প্রশ্ন: এক ব্যক্তি একটি ঋণদান সংস্থা থেকে বার্ষিক ৮% চক্রবৃদ্ধি মুনাফায় ৫০০০ টাকা ঋণ নিলেন।
ক. সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মূলধনের সূত্র দুটি লেখো।
খ. প্রথম বছর পর তাঁর চক্রবৃদ্ধি মূলধন কত হবে?
গ. প্রতিবছর শেষে তিনি ২০০০ টাকা করে পরিশোধ করেন।
দ্বিতীয় কিস্তি পরিশোধের পর তাঁর আর কত টাকা ঋণ থাকবে?
উত্তর: ক. সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার সূত্র দুটি নিচে দেওয়া হলো।
সরল মুনাফা, I = Pnr
এবং চক্রবৃদ্ধি মূলধন, C = P(১+r)n
যেখানে P = মূলধন
n = সময়
এবং r = মুনাফার হার।
উত্তর: খ. দেওয়া আছে,
মূলধন, P = ৫০০০ টাকা
মুনাফার হার r = ৮% =
সময় n = ১ বছর
আমরা জানি, C = P(১+r)n
= ৫০০০ টাকা
= ৫০০০ টাকা = ৫৪০০ টাকা।
প্রথম বছর পর তার চক্রবৃদ্ধি মূলধন হবে ৫৪০০ টাকা।
উত্তর: গ. প্রথম বছর পর চক্রবৃদ্ধি মূলধন ৫৪০০ টাকা
প্রথম বছর শেষে তিনি ২০০০ টাকা ঋণ পরিশোধ করেন।
অবশিষ্ট ঋণ = (৫৪০০-২০০০) টাকা
= ৩৪০০ টাকা
দ্বিতীয় বছরের শুরুতে মূলধন, P = ৩৪০০ টাকা
মুনাফার হার r = ৮%
সময়, n = ১ বছর
আমরা জানি, চক্রবৃদ্ধি মূলধন, C = P(১+r)n
C = ৩৪০০ টাকা
= ৩৪০০ টাকা
= ৩৪০০ টাকা
= ৩৪০০ টাকা।
= ৩৬৭২ টাকা
দ্বিতীয় কিস্তিতে ঋণ পরিশোধ করেন ২০০০ টাকা
দ্বিতীয় কিস্তি পরিশোধের পর আর ঋণ থাকবে
= (৩৬৭২-২০০০) টাকা = ১৬৭২।
সহকারী শিক্ষক
গবর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল, ঢাকা