গণিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনুশীলনী-৯ n

প্রিয় শিক্ষার্থী, আজ গণিত বিষয়ের অনুশীলনী-৯ থেকে সমস্যা সমাধান দেওয়া হলো।

লক্ষ করো, অনুশীলনী-৯-এর ১০ নম্বর প্রশ্ন থেকে ১৬ নম্বর প্রশ্ন পর্যন্ত রয়েছে শতকরা লাভ-ক্ষতি নির্ণয় ও ক্রয়মূল্য-বিক্রয়মূল্য নির্ণয়। মূল আলোচনায় যাওয়ার আগে এসো, লাভ-ক্ষতি সম্পর্কে কিছুটা ধারণা নেওয়া যাক।

কোনো একটি জিনিস নির্দিষ্ট দামে ক্রয় করে তার বেশি দামে বিক্রয় করলে সে ক্ষেত্রে লাভ হয়। আর ক্রয়মূল্যের চেয়ে কম দামে বিক্রয় করলে হয় ক্ষতি বা লোকসান। কাজেই আমরা বলতে পারি:

ক্রয়মূল্য অপেক্ষা বিক্রয়মূল্য বেশি হলে লাভ হয়। সুতরাং লাভ = বিক্রয়মূল্য - ক্রয়মূল্য।

ক্রয়মূল্য অপেক্ষা বিক্রয়মূল্য কম হলে ক্ষতি হয় বা লোকসান হয়।

সুতরাং ক্ষতি বা লোকসান = ক্রয়মূল্য - বিক্রয়মূল্য।

# লাভ ও ক্ষতি ক্রয়মূল্যের ওপর হিসাব করা হয়।

যেমন একটি কলম ২০ টাকায় ক্রয় করে ২৫ টাকায় বিক্রয় করা হলো। এখানে বিক্রয়মূল্য হলো ক্রয়মূল্যের চেয়ে বেশি। কাজেই এ ক্ষেত্রে আমরা বলব, কলমটি বিক্রয় করে লাভ হয়েছে।

যদি প্রশ্ন করা হয়, কত টাকা লাভ হয়েছে? উত্তরটা খুব সহজেই এসে যাবে। কারণ, বিক্রয়মূল্য থেকে ক্রয়মূল্য বিয়োগ করলেই লাভের পরিমাণ বা লাভের হিসাব পাওয়া যাবে।

যেহেতু লাভ = বিক্রয়মূল্য - ক্রয়মূল্য।

এখানে,

বিক্রয়মূল্য = ২৫ টাকা

ক্রয়মূল্য   = ২০ টাকা

সুতরাং লাভ = (২৫-২০) টাকা

             = ৫ টাকা।

আবার যদি বলা হয়, একটি কলম ২০ টাকায় ক্রয় করে ১৫ টাকা বিক্রয় করা হলো। তা হলে কী হবে? নিশ্চয় ক্ষতি হবে। কারণ, এখানে ক্রয়মূল্যের চেয়ে বিক্রয়মূল্য কম। আর ক্রয়মূল্যের চেয়ে বিক্রয়মূল্য কম হলে ক্ষতি বা লোকসান হয়। অর্থাত্ ক্ষতি বা   লোকসান = ক্রয়মূল্য - বিক্রয়মূল্য

এখানে ক্রয়মূল্য = ২০ টাকা

বিক্রয়মূল্য       = ১৫ টাকা

সুতরাং, ক্ষতি    = (২০-১৫) টাকা

                  = ৫ টাকা।

লাভ-ক্ষতি সম্পর্কে ধারণা লাভের পর নিশ্চয় মনে প্রশ্ন জাগে। এই লাভ-ক্ষতির শতকরা হিসাব কেমন করে বের করা হয়? এখানে পূর্বে উল্লিখিত প্রশ্নটি যদি এমন হয়:

প্রশ্ন: একটি কলম ২০ টাকায় ক্রয় করে ২৫ টাকা বিক্রয় করা হলো। এতে শতকরা কত লাভ হলো?

সমাধান: এখানে

               বিক্রয়মূল্য ২৫ টাকা

               ক্রয়মূল্য ২০ টাকা

সুতরাং, লাভ = বিক্রয়মূল্য - ক্রয়মূল্য

              = ২৫ - ২০ টাকা

              = ৫ টাকা।

এখন

    ২০ টাকায় লাভ হয় ৫ টাকা

১     ”     ”   ”   টাকা

১০০    ”     ”   ”                                                  

                            = ২৫ টাকা।

অতএব, শতকরা ২৫ টাকা লাভ হয়।

দীদার চৌধুরী, সিনিয়র শিক্ষক

আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা

# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল