গণিত
অধ্যায়-৪
প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের সঙ্গে আছি চতুর্থ অধ্যায় থেকে উৎপাদকে বিশ্লেষণ নিয়ে। প্রথমেই দেওয়া হলো উৎপাদকে বিশ্লেষণের কিছু নিয়ম ও এদের ব্যবহার।
চ) a3 + b3 = (a + b) (a2 - ab + b2)
এবং a3 - b3 = (a - b) (a2+ab +b2)
সূত্র দুইটি ব্যবহার করে:
8x3 + 125 = (2x)3 + (5)3 = (2x + 5) {(2x)2 -(2x) ´ 5 + (5)2}
= (2x + 5) (4x2 - 10x + 25)
27x3 - 8 = (3x)3 - (2)3
= (3x - 2){(3x)2 + (3x) ´ 2 + (2)2}
= (3x - 2) (9x2 + 6x + 4)
ছ) x2 + px + q আকারের রাশির উৎপাদক করা:
এখানে, x2 + px + q-এর উৎপাদক নির্ণয় করতে হলে, q কে এমন দুইটি উৎপাদকে প্রকাশ করতে হবে যার বীজগণিতীয় সমষ্টি p হয়। এই প্রক্রিয়াকে মধ্যপদ বিশ্লেষণ (Middle term breakup) বলে। যেমন: x2 + 7x + 12 রাশিটিকে উৎপাদকে বিশ্লেষণ করতে হলে 12 কে এমন দুইটি উৎপাদকে প্রকাশ করতে হবে যার সমষ্টি 7 এবং গুণফল 12 হয়। 12 এর সম্ভাব্য উৎপাদক জোড়াসমূহ (1, 12), (2, 6), ও (3, 4)। এদের মধ্যে (3, 4) জোড়াটির সমষ্টি (3 + 4) = 7 এবং গুণফল 3 ´ 4 = 12
x2 + 7x + 12 = x2 + (3 + 4) x + 12
= x2 + 3x + 4x + 12
= x (x + 3) + 4 (x + 3)
= (x + 3) (x + 4)
# পরবর্তী অংশ ছাপা হবেআগামীকাল