গণিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আকা : মাসুক হেলাল
আকা : মাসুক হেলাল

অনুশীলনী-৯
প্রিয় শিক্ষার্থী, আজ গণিত বিষয়ের অনুশীলনী-৯ থেকে সমস্যা সমাধান দেওয়া হলো।
এবার এসো, অনুশীলনী ৯-এর লাভ-ক্ষতিসংক্রান্ত সমস্যার দিকে দৃষ্টি দেওয়া যাক।
প্রশ্ন: একটি কলম ৫০ টাকায় ক্রয় করে ৫৫ টাকায় বিক্রয় করা হলো। এতে শতকরা কত লাভ হলো?
সমাধান: কলমটির,
বিক্রয়মূল্য ৫৫ টাকা
ক্রয়মূল্য (-) ৫০ টাকা
 লাভ ৫ টাকা
এখন, ৫০ টাকায় লাভ হয় ৫ টাকা
 ১ ” ” ” টাকা
 ১০০ ” ” ” টাকা = ১০ টাকা।
অতএব, এতে শতকরা ১০ টাকা লাভ হলো।
প্রশ্ন: একটি কলম ৬০ টাকায় ক্রয় করে ৫৪ টাকায় বিক্রয় করা হলো। এতে শতকরা কত লোকসান হলো?
সমাধান: কলমটির,
ক্রয়মূল্য ৬০ টাকা
বিক্রয়মূল্য (-) ৫৪ টাকা
লোকসান ৬ টাকা

এখন
৬০ টাকায় লোকসান হয় ৬ টাকা
 ১ ” ” টাকা
 ১০০ ” ” ” টাকা = ১০ টাকা।
অতএব, এতে শতকরা ১০ টাকা লোকসান হলো।
প্রশ্ন: একটি প্যান্টের ক্রয়মূল্য ২৫০ টাকা। প্যান্টটি কত মূল্যে বিক্রয় করলে ২০% লাভ হবে?
সমাধান: ক্রয়মূল্য ১০০ টাকা হলে ২০% লাভে বিক্রয়মূল্য হয় (১০০+২০) টাকা = ১২০ টাকা।
এখন,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ১২০ টাকা
 ” ১ ” ” ” টাকা
 ” ২৫০ ” ” ” টাকা
= (৬×৫০) টাকা
= ৩০০ টাকা।
অতএব, প্যান্টটির বিক্রয়মূল্য ৩০০ টাকা।

প্রশ্ন: একটি রেডিও ১১৪০ টাকায় বিক্রয় করায় ৫% ক্ষতি হলো, রেডিওটির ক্রয় মূল্য কত?
সমাধান:
যদি ক্রয় মূল্য ১০০ টাকা হয় তবে,
৫% ক্ষতিতে বিক্রয় মূল্য (১০০-৫) টাকা
= ৯৫ টাকা।
এখন,
বিক্রয়মূল্য ৯৫ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা
 ” ১ ” ” ” টাকা
 ” ১১৪০ ” ” ” টাকা
= (২০×৬০) টাকা
= ১২০০ টাকা।
অতএব রেডিওটির ক্রয় মূল্য ১২০০ টাকা।

সিনিয়র শিক্ষক
আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা

পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল