গণিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৃজনশীল প্রশ্নোত্তর

প্রিয় শিক্ষার্থী, আজ গণিতের পরিমিতি অংশের ওপর একটি সৃজনশীল সমস্যার সমাধান দেওয়া হলো।

# একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ এবং ক্ষেত্রফল 288 বর্গমিটার। আয়তাকার ঘরটির দৈর্ঘ্য একটি বর্গাকার কক্ষের পরিসীমার এক-তৃতীয়াংশ। কক্ষটিতে প্রতিটি 45 সেন্টিমিটার বর্গাকার টাইলস লাগানো প্রয়োজন। প্রতিটি টাইলসের মূল্য 175 টাকা।
ক. আয়তাকার ঘরের ক্ষেত্রফলকে সমীকরণের মাধ্যমে প্রকাশ করো।
খ. বর্গাকার কক্ষের ক্ষেত্রফল নির্ণয় করো।
গ. বর্গাকার কক্ষটিতে টাইলস লাগাতে মোট খরচের পরিমাণ নির্ণয় করো।
উত্তর : ক. ধরি, আয়তাকার ঘরের প্রস্থ x মিটার
আয়তাকার ঘরের দৈর্ঘ্য 2x মিটার এবং
আয়তাকার ঘরের ক্ষেত্রফল 2x2 বর্গমিটার
সমীকরণটি, 2x2 = 288
[জেনে রাখো: আয়তাকার ঘরের দৈর্ঘ্য ও প্রস্থকে অজ্ঞাত রাশির মাধ্যমে প্রকাশ করতে পারলে ১ নম্বর পাবে।]
উত্তর : খ.
প্রশ্নমতে, 2x2 = 288
 x = 12
আয়তাকার ঘরের দৈর্ঘ্য 24 মিটার
প্রশ্নমতে, বর্গাকার কক্ষের পরিসীমার
এক-তৃতীয়াংশ = আয়তাকার ঘরের দৈর্ঘ্য (24 মিটার)
বর্গাকার কক্ষের পরিসীমা = 72 মিটার
বর্গাকার কক্ষের এক বাহুর দৈর্ঘ্য 72 — 4
বা, 18 মিটার
আমরা জানি, বর্গাকার কক্ষের ক্ষেত্রফল = (দৈর্ঘ্য)2 বর্গ একক
বর্গাকার কক্ষের ক্ষেত্রফল (18)2
বা, 324 বর্গমিটার।
[জেনে রাখো: বর্গাকার কক্ষের এক বাহুর দৈর্ঘ্য উল্লেখসহ ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র লিখতে পারলে ৩ নম্বর পাবে। বর্গাকার কক্ষের পরিসীমা নির্ণয় করতে পারলে ২ নম্বর পাবে। বর্গাকার কক্ষের দৈর্ঘ্য বা প্রস্থ নির্ণয় করলে ১ নম্বর পাবে।]
উত্তর : গ.
প্রতিটি টাইলসের ক্ষেত্রফল = 45 – 45
বা, 2025 বর্গসেন্টিমিটার।
1 মিটার = 100 সে.মি.
1 বর্গমিটার = 10000 বর্গসে.মি.
প্রতিটি টাইলসের ক্ষেত্রফল 0.2025 বর্গমি.
মোট টাইলস লাগবে 324 — 0.2025
বা, 1600টি
বর্গাকার কক্ষটিতে টাইলস লাগাতে মোট খরচ হবে 175 – 1600
বা, 280000 টাকা
[জেনে রাখো: বর্গাকার কক্ষটিতে টাইলস লাগাতে মোট টাইলসের সংখ্যা নির্ণয় করতে পারলে ৩ নম্বর পাবে। প্রতিটি টাইলসের ক্ষেত্রফল মিটারে প্রকাশ করতে পারলে ২ নম্বর পাবে। প্রতিটি টাইলসের ক্ষেত্রফল সেন্টিমিটারে বের করতে পারলে ১ নম্বর পাবে।]
শিক্ষাক্রম বিশেষজ্ঞ, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, ঢাকা