গণিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহকারী শিক্ষক, গবর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল, ঢাকা

অধ্যায়-১.২

প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য থাকছে গণিতের ‘ক্রমজোড়’ ও ‘কার্তেসীয় গুণজ’ সম্বন্ধে আলোচনা এবং এ-সংক্রান্ত গাণিতিক সমস্যার সমাধান।

ক্রমজোড়:

যদি কোনো সেটের দুটি ভিন্ন বা অভিন্ন উপাদানের মধ্যে কোনটি প্রথম স্থানে এবং কোনটি দ্বিতীয় স্থানে অবস্থান করবে, তা সুনির্দিষ্ট থাকে, তবে উপাদানদ্বয়কে ক্রমজোড় বলে। যেমন—

x ও y দুটি উপাদানের মধ্যে যদি x প্রথম স্থানে এবং y দ্বিতীয় স্থানে অবস্থান করে, তবে (x, y)-কে ক্রমজোড় বলে।

ক্রমজোড় (x, y) = (a, b) হবে যদি এবং কেবল যদি x = a এবং y = b হয়।

ক্রমজোড় (x, y) = (y, x) হবে যদি এবং কেবল যদি x = y হয়।

প্রশ্ন: যদি(2x - y, 10) = (8, 3x - 2y) হয়, তবেxও y নির্ণয় করো।

সমাধান: দেওয়া আছে,

(2x - y, 10) = (8, 3x - 2y)

সুতরাং, এ ক্ষেত্রে ক্রমজোড়ের ধারণা থেকে পাই,

 2x - y = 8...........(i)

 এবং 10 = 3x - 2y

            3x - 2y = 10......(ii)

সমীকরণ (i) ও (ii)-কে যথাক্রমে 2 ও 1 দ্বারা গুণ করে পাই

 4x - 2y = 16

 3x - 2y = 10

 (-) (+) (-)

(বিয়োগ করে) x = 6

সমীকরণ: (i)-এ x = 6 বসিয়ে পাই,

 2.6 - y = 8

বা, 12 - y = 8

বা, -y = 8 - 12

বা, -y = - 4

 y = 4

নির্ণেয় মান: x = 6

 y = 4.

Ans : x = 6

 y = 4.

কার্তেসীয় গুণজ:

দুটি সেটের প্রতিটি থেকে একটি করে উপাদান নিয়ে গঠিত সব ক্রমজোড়ের সেটকে কার্তেসীয় গুণজ বলে। অর্থাৎ, যদি A ও B দুটি সেট হয়, তবে A সেটের যেকোনো উপাদানকে প্রথম স্থানে এবং B সেটের যেকোনো উপাদানকে দ্বিতীয় স্থানে বসিয়ে সৃষ্ট ক্রমজোড়ের সেটকে A ও B-এর কার্তেসীয় গুণজ বলে এবং একে A ´ B আকারে লেখা হয়। একে পড়া হয় A ক্রস B।

যদি একটি উদাহরণ দিয়ে বোঝানো যায়, তবে বিষয়টি তোমাদের কাছে আরেকটু সহজ মনে হবে। যেমন:

A = {x, y, z} এবং B = {p, q} হলে, A ও B-এর কার্তেসীয় গুণজ—

 A ´ B = {x, y, z} ´ {p, q}

={(x, p) (x, q), (y, p), (y, q), (z, p), (z, q)

এখানে, (x, p), (y, p), (z, p) ইত্যাদি একেকটি ক্রমজোড়।

প্রশ্ন: যদিA = {a, b, c), B = {p, q} হয়, তবেA´B এবংB´A নির্ণয় করো।

সমাধান: দেওয়া আছে,

 A = {a, b, c}

 B = {p, q}

A ´ B = {a, b, c} ´ {p, q}

 = {(a, p), (a, q), (b, p), (b, q), (c, p), (c, q)}

B ´ A = {p, q} ´ {a, b, c}

 = {p, a), (p, b), (p, c), (q, a), (q, b), (q, c)}.