প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গণিত উৎসবের আর বেশি দেরি নেই। স্বেচ্ছাসেবকদের হাতে অনেক অনেক কাজ। সবাইকে কাজ ভাগ করে নিতে হবে। সে জন্য সারা দেশের গণিত অলিম্পিয়াড স্বেচ্ছাসেবক (মুভার্স) ও বন্ধুসভার সদস্যদের প্রস্তুতি নিতে হবে এখন থেকেই। এ লক্ষ্যে ৫ ডিসেম্বর সোমবার বিকেল চারটায় ঢাকার স্বেচ্ছাসেবকদের এক সভা প্রথম আলো কার্যালয়ের পঞ্চম তলার সেমিনার কক্ষে অনুষ্ঠিত হবে। সভায় পুরোনো স্বেচ্ছাসেবক এবং পাশাপাশি নতুন স্বেচ্ছাসেবক হতে আগ্রহী সবাইকে দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত নিয়ে সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। অবশ্যই আগ্রহী স্বেচ্ছাসেবকদের কমপক্ষে স্নাতক পর্যায়ের শিক্ষার্থী হতে হবে।