গণিত বই প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে গণিতবিষয়ক বইয়ের প্রকাশনা বেড়েছে। দেশি গণিতের বইয়ের পাশাপাশি বিভিন্ন বিদেশি গণিতের বইও আজকাল পাওয়া যাচ্ছে। দেশি-বিদেশি সব গণিতের বই নিয়ে বইয়ের একটি প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি। আজ ২০ নভেম্বর থেকে ২৬ পর্যন্ত নভেম্বর সপ্তাহব্যাপী চলবে এ প্রদর্শনী। প্রদর্শনীতে দেশি ও বিদেশি গণিতের বইয়ের সমাহার থাকবে। আগ্রহীরা যাতে বই সংগ্রহ করতে পারে তার ব্যবস্থাও থাকবে। প্রদর্শনী প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত চলবে। স্থান: জামিল সারওয়ার ট্রাস্ট (চতুর্থতলা), ২৭৮/৩ কাঁটাবন ঢাল, অষ্টব্যঞ্জন রেস্টুরেন্টের বিপরীতে, ঢাকা।যোগাযোগ: আইয়ুব সরকার ০১১৯১৩৮৫৫৫১