প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৩ জুলাই থেকে আর্জেন্টিনার মার ডেল প্লাটা শহরে শুরু হয়েছে সারা বিশ্বের প্রাক্-বিশ্ববিদ্যালয়পড়ুয়াদের সবচেয়ে বড় মেধার লড়াই আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড (আইএমও)। এর আনুষ্ঠানিকতা শুরু হবে আগামীকাল। ধনঞ্জয়, মুগ্ধ, সৌরভ, শফিউল্লাহ ও আদিব সেখানে বাংলাদেশের পতাকা নিয়ে গতকাল রওনা হয়েছে। এটি হবে আইএমওতে বাংলাদেশের অষ্টমবারের মতো অংশগ্রহণ। ২০০১ সালে প্রথম আলোর বিজ্ঞান প্রজন্ম পাতায় নিউরনে অনুরণন নামে যে অভিনব গণিত অলিম্পিয়াডের সূচনা হয়েছিল, আজ তা পল্লবিত ও বিকশিত হয়ে দেশের শিক্ষার্থীদের প্রাণের গণিত উৎসবে পরিণত হয়েছে।