গণিতবিদদের নোবেল জয়
কথিত আছে, চিরকুমার আলফ্রেড নোবেলের সঙ্গে গণিতবিদ ম্যাগনাস গুস্তাফ মিটাগ-লেফলারের সঙ্গে দ্বন্দ্বের কারণেই গণিতে নোবেল পুরস্কার দেওয়া হয় না। আলফ্রেড নোবেল-ম্যাগনাস গুস্তাফ দ্বন্দ্বের কারণে গণিতবিদদের নোবেল পুরস্কার পাওয়ার কোনো সুযোগ ছিল না। তার পরও কয়েকজন গণিতবিদ ও গবেষক প্রমাণ করে ছাড়েন গণিতবিদেরাও নোবেল পুরস্কার লাভ করতে পারেন। শত শত প্রশ্ন, সমীকরণ সমাধানে যাঁরা পারদর্শী, তাঁরা বিকল্প পথেই নোবেল পুরস্কারের তালিকায় নিজেদের নাম লেখান।বার্ট্রান্ড রাসেল১৯৫০ সালে এই ব্রিটিশ দার্শনিক, যুক্তিবিদ, ইতিহাস ও গণিতবিদ সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। তিনি সেট-তত্ত্বের ওপর অনুসন্ধান করে বিখ্যাত ‘রাসেলের ভ্রান্তি’ উদ্ভাবন করেন। ১৯০৩ সালে গণিতের ওপর তাঁর বিখ্যাত প্রকাশনা দ্য প্রিন্সিপালস অব ম্যাথমেটিকস প্রকাশিত হয়। তাঁর চিন্তাভাবনা গাণিতিক যুক্তির জগতে নতুন দিক উন্মোচন করে।কেনেথ অ্যারো১৯৭২ সালে অর্থনীতিতে নোবেল সম্মাননা লাভ করেন কেনেথ অ্যারো। তিনি ১৯৪০ সালে নিউইয়র্কের সিটি কলেজ থেকে গণিতের ওপর স্নাতক ডিগ্রি লাভ করেন। তিনি অর্থনৈতিক ইকুলিব্রিয়াম তত্ত্বের ওপর অবদানের জন্য নোবেল পুরস্কার লাভ করেন।ক্লাইভ গ্রেনজার২০০৩ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন ক্লাইভ গ্রেনজার। তিনি গণিতে স্নাতক সম্পন্ন করেন। ১৯৫৯ সালে তিনি পরিসংখ্যানের ওপর পিএইচডি ডিগ্রি লাভ করেন। গণিতের দক্ষতাকে কাজে লাগিয়েই অর্থনৈতিক তথ্য বিশ্লেষণের নতুন পদ্ধতি প্রবর্তন করেন- যা তাঁকে নোবেলের সম্মান এনে দেয়।ম্যাক্স বর্নবার্ট্রান্ড রাসেলের নোবেল জয়ের চার বছরের মাথায় গণিতবিদ ম্যাক্স বর্ন পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। তাঁর কাজ কোয়ান্টাম পদার্থবিজ্ঞানে মৌলিক ভূমিকা পালন করেছে। গণিতবিদ ক্লেইন, হিলাবার্ট ও মিঙ্কোস্কের ছাত্র বর্ন ১৯০৬ সালে গণিতে পিএইচডি ডিগ্রি লাভ করেন।জন ন্যাশ১৯৯৪ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন জন ফর্বেস ন্যাশ। মার্কিন গণিতবিদ ন্যাশের গবেষণা ক্ষেত্র গেম থিওরি, ডিফারেন্সিয়াল জ্যামিতি ও পার্শিয়াল ডিফারেন্সিয়াল সমীকরণ। ১৯৫২ সালে গণিতের ওপর প্রথম আলোচিত নিবন্ধ রিয়েল অ্যালজেবরিক ম্যানিফোল্ড প্রকাশিত হয়। তিনি ন্যাশ এমবিডিং উপপাদ্যের জন্য খ্যাত। রবার্ট অম্যান২০০৫ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন রবার্ট অম্যান। তিনি ১৯৫০ সালে গণিতে স্নাতক ডিগ্রি লাভ করেন। ১৯৫৫ সালে তিনি নট থিওরির ওপর পিএইচডি ডিগ্রি লাভ করেন। গেম থিওরি নিয়ে গবেষণার জন্য নোবেল পুরস্কার জয় করেন তিনি।গ্রন্থনা: জাহিদ হোসাইন