গণিতে পুরুষের অতি আত্মবিশ্বাস!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজ্ঞান ও গণিত বিষয়ে গবেষণা ও চাকরি-বাকরি—দুটি ক্ষেত্রই পুরুষের নিয়ন্ত্রণে। নারীরা এ বিষয়ে বরাবরই পিছিয়ে। কারণটা কী? পুরুষের অত্যধিক আত্মবিশ্বাসই সম্ভবত এই বৈষম্যের নানা কারণের মধ্যে একটি। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটির একদল গবেষক এ কথা জানিয়েছেন। তাঁদের গবেষণা প্রতিবেদনটি সেক্স রোলস সাময়িকীতে প্রকাশিত হয়েছে। এতে বলা হয়, পুরুষেরা গণিত ও বিজ্ঞানে যতটা ভালো বলে নিজেদের মনে করে, তা বাস্তবের চেয়ে কম। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার ফলাফলে দেখা যায়, বিজ্ঞানী ও গণিতবিদ হওয়ার সম্ভাবনা মেয়েদেরই বেশি।

বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতের বিভিন্ন শাখায় লৈঙ্গিক বৈষম্য হওয়ার কারণ মেয়েদের নিজ নিজ সামর্থ্য নিয়ে হীনম্মন্যতা নয়, বরং পুরুষের অতিমাত্রায় আত্মবিশ্বাস। আর ইতিবাচক বিভ্রম অনেক সময় সাফল্যের পথে সহায়ক হতে পারে।

ইউপিআই।