গণিতের ছন্দ
বিশ্বের অনেক বড় বড় গণিতবিদ ১ থেকে ৯ পর্যন্ত অঙ্কগুলো নানাভাবে সাজিয়ে চমৎকার ছন্দ সৃষ্টি করতে পারেন। এ রকম একটা গণিতের ছন্দময় পিরামিড নিচে দেখানো হলো। ১x৮+১ = ৯১২x৮+২ = ৯৮১২৩x৮+৩ = ৯৮৭১২৩৪x৮+৪ = ৯৮৭৬১২৩৪৫x৮+৫ = ৯৮৭৬৫১২৩৪৫৬x৮+৬ = ৯৮৭৬৫৪১২৩৪৫৬৭x৮+৭ = ৯৮৭৬৫৪৩১২৩৪৫৬৭৮x৮+৮ = ৯৮৭৬৫৪৩২১২৩৪৫৬৭৮৯x৮+৯ = ৯৮৭৬৫৪৩২১এই পিরামিডের প্রধান বৈশিষ্ট্য হলো চূড়ায় বাঁ পাশে প্রথমে শুধু ১, এরপর ক্রমান্বয়ে প্রতিটি সারিতে ১ করে বাড়িয়ে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ...সারির প্রথম সংখ্যাটি নির্ধারণ করা হয়েছে। প্রতিটি সারির প্রথম সংখ্যাটিকে ৮ দিয়ে গুণ করে এর সঙ্গে প্রথম সারিতে ১, দ্বিতীয় সারিতে ২, তৃতীয় সারিতে ৩...যোগ করা হলো। এবার সবচেয়ে মজার ব্যাপার হলো, প্রতিটি সারির বাঁ পাশের গুণ ও যোগফলের মান প্রথমে ৯ দিয়ে শুরু হয়ে প্রতি সারিতে অঙ্কসংখ্যা ১ করে বাড়বে আর বর্ধিত ঘরের অঙ্কের মান ১ করে কমতে থাকবে। যেমন, প্রথম সারিতে শুধু ৯, দ্বিতীয় সারিতে ৯৮, তৃতীয় সারিতে ৯৮৭ ইত্যাদি। এই মজার ব্যাপারটা জানা থাকলে বন্ধুর জন্মদিন বা কোনো পারিবারিক অনুষ্ঠানে গণিতের জাদু দেখানো যায়। যেমন, ১ থেকে ৯ পর্যন্ত ক্রমিক অঙ্ক দিয়ে যেকোনো একটি বড় সংখ্যা লেখার জন্য কাউকে বললাম। একে ৮ দিয়ে গুণ করে সংখ্যাটিতে যতটি অঙ্ক আছে, তত যোগ করতে বললাম। এই জটিল অঙ্কের ফল এক নিমেষেই লিখে দেওয়া যাবে, যদি আমরা ছন্দটা জানি। পিরামিডের ডান দিকের সংখ্যাগুলোর ওপর-নিচ বরাবর তাকালে দেখব একদম বাঁ পাশে ৯-এর স্তম্ভ; এরপর ৮, ৭, ৬ ইত্যাদি অঙ্কের স্তম্ভ। এটাও এই পিরামিডের আরেকটা মজার দিক।