গণিতের ছন্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পারমুটেশন কম্বিনেশনের মাধ্যমে একটি সংখ্যার অঙ্কগুলো কতবার সাজানো যায়, তা বের করতে পারি। কিন্তু কিছু অঙ্ক একটি নির্দিষ্ট নিয়মে সাজিয়ে যে গণিতের সৌন্দর্য ফুটিয়ে তোলা যায়, সে সম্পর্কে আমরা কমই জানি। নিচে গণিতের এ রকম একটি সুন্দর পিরামিড আঁকা হলো।১ X ৯ + ২ = ১১১২ X ৯ + ৩ = ১১১১২৩ X ৯ + ৪ = ১১১১১২৩৪ X ৯ + ৫ = ১১১১১১২৩৪৫ X ৯ + ৬ = ১১১১১১১২৩৪৫৬ X ৯ + ৭ = ১১১১১১১১২৩৪৫৬৭ X ৯ + ৮ = ১১১১১১১১১২৩৪৫৬৭৮ X ৯ + ৯ = ১১১১১১১১১১২৩৪৫৬৭৮৯ X ৯ + ১০ = ১১১১১১১১১১এই পিরামিডের চূড়ায় রয়েছে একটি সমীকরণ, যার বাঁ পাশে ১ কে ৯ দিয়ে গুণ ও তার সঙ্গে ২ যোগ করে মোট যোগফল ডান পাশে দেখানো হয়েছে। এর পরের সারিগুলো সাজানোর নিয়মটি খুব সোজা। যেমন—দ্বিতীয় সারিতে ১-এর পর ২ লিখে ১২ সংখ্যাটি পাব। গুণ করতে হবে আগের মতোই ৯ দিয়ে। কিন্তু যোগ করতে হবে যে অঙ্কটি, তা আগের সারির অঙ্কের চেয়ে ১ বেশি, এ ক্ষেত্রে হবে ৩। এ অবস্থায় সমীকরণের ডান পাশে মোট যোগফলটি হবে আগের সারিতে যোগফলে যতগুলো ১ আছে, তার চেয়ে একটি ১ বেশি, এ ক্ষেত্রে ১১১। অর্থাৎ, যততম সারি, তার প্রথম সংখ্যাটিতে থাকবে ১২৩...করে ততগুলো অঙ্ক, গুণ করতে হবে ওই একই অঙ্ক ৯ দিয়ে, যোগ করতে হবে সারিসংখ্যার চেয়ে ১ বেশি। আর সমীকরণের ডান পাশে মোট যোগফলটি হবে ১১১..., যেখানে ১ এর সংখ্যা হবে যততম সারি, তার চেয়ে ১ বেশি। এভাবে প্রতিটি সারির অঙ্কগুলো বসিয়ে ডান পাশের মোট যোগফল চোখ বন্ধ করে বলে দেওয়া যায়।