গণিতের ছন্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১-এর খেলাআব্দুল কাইয়ুম ১ অঙ্কটিকে পরপর লিখে আবার এই সংখ্যা দিয়ে গুণ করলে এক অবিশ্বাস্য ছন্দের ফল পাওয়া যায়। নিচের পিরামিডটি লক্ষ করলে এর অসাধারণত্ব বোঝা যাবে।১x১=১১১x১১=১২১১১১x১১১=১২৩২১১১১১x১১১১=১২৩৪৩২১১১১১১x১১১১১=১২৩৪৫৩৪২১১১১১১১x১১১১১১=১২৩৪৫৬৫৪৩২১১১১১১১১x১১১১১১১=১২৩৪৫৬৭৬৫৩২১১১১১১১১১x১১১১১১১১=১২৩৪৫৬৭৮৭৬৫৪৩২১১১১১১১১১১x১১১১১১১১১=লক্ষণীয় ব্যাপার হলো প্রথম সারিতে ১ একবার ব্যবহার করা হয়েছে এবং সেই ১-কে ১ দিয়ে গুণ করে পাওয়া গেছে ১। দ্বিতীয় সারিতে ১ দুবার ব্যবহার করে প্রাপ্ত সংখ্যা ১১ কে ১১ দিয়ে গুণ করে পাওয়া গেছে ১২১। এরপর একই ছন্দে ১ দিয়ে সাজিয়ে সংখ্যা লিখে গুণফল হিসাব না করেই বলে দেওয়া যায়। সর্বশেষ ১ কে পরপর নয়বার লিখে প্রাপ্ত সংখ্যাকে একই সংখ্যা দিয়ে গুণ করলে যে বিশাল সংখ্যাটি পাওয়া যাবে তা বের করতে কিন্তু ১ সেকেন্ড সময়ও লাগবে না। খুব সোজা। ১২৩....৯৮৭....১! অর্থাৎ ১ দিয়ে শুরু করে ৯ পর্যন্ত ক্রমিক অঙ্কগুলো লিখে যেতে হবে, তারপর আবার ১ করে কমিয়ে একেবারে ১-এ গিয়ে থামতে হবে।