গণিতের ধাঁধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদমশুমারির সময় একজন লোকগণনাকারী এক গণিতবিদের বাসায় গেলেন। সেই গণিতবিদকে তিনি জিজ্ঞেস করলেন, ‘আপনার কয়টি সন্তান?’ গণিতবিদ জানালেন যে তাঁর তিনটি মেয়ে আছে। এবার প্রশ্ন হলো, ‘তাদের বয়স?’ গণিতবিদ এবার বললেন, ‘আমি শুধু আপনাকে বলতে পারি, তাদের বয়সের গুণফল ৩৬।’‘শুধু এটুকু তথ্য থেকে তো আমি আপনার মেয়েদের বয়স বের করতে পারব না, আরেকটু কিছু বলতে হবে।’‘হুম, আমি যদি তাদের বয়সের যোগফল বলে দিই, তাহলেও আপনার পক্ষে জানা সম্ভব হবে না যে তাদের বয়স কত।’ চতুর সেই লোকগণনাকারী বললেন, ‘আর একটা জিনিস আমাকে বলে দিতে হবে।’গণিতবিদ মুচকি হেসে বললেন, ‘আমার বড় মেয়েটা কুকুর পছন্দ করে।’ এটা থেকে ওই লোকগণনাকারী তিন মেয়ের বয়স বের করে ফেলতে পেরেছিলেন। তুমি পারবে কি?