গণিতের পটগান
‘অঙ্ক শেখো, স্বপ্ন দেখো, যদি সোনার বাংলা চাও, গণিতে দক্ষতা বাড়াও রে, গণিতে দক্ষতা বাড়াও’। পটগানের মাধ্যমে এভাবেই উত্সবকে রাঙিয়ে তোলেন রূপান্তরের শিল্পীরা। ছিল তার সঙ্গে মিলিয়ে গণিত উত্সবের ইতিহাসনির্ভর ছবি। ৩১ জানুয়ারি ২০০৩ সালে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে যে উত্সবের যাত্রা, তার ব্যাপকতা এখন আর বলার অপেক্ষা রাখে না। গণিত উত্সবের শুরু থেকে বর্তমান গল্প পটগানে তুলে আনে রূপান্তর শিল্পীগোষ্ঠী। নতুন প্রজন্মের কাছে পটগান অনেকটা অপরিচিত বিনোদন মাধ্যম। আর এই বিনোদন যে এ দেশের গণিতপ্রেমীদের মনে সহজে জায়গা করে নিয়েছে, তা বোঝা যায় এক শিক্ষার্থীর কথায়। ভিকারুননিসা নূন স্কুলের শিক্ষার্থী অহনা জানায়, ‘এত সুন্দর ছবি আর তার সঙ্গে গানে গানে বর্ণনা আমাকে মুগ্ধ করেছে।’ ছবি, নাচ আর গানে অহনার মতো সবাই যেন ছিল মুখরিত। আর তাই উত্সবের এই পর্বটিকে সঞ্চালক মুনির হাসান ১০ বছরের সেরা পর্ব বলে ঘোষণা দেন।আইয়ুব সরকার