গণিতের রাজপরিবার
সুইজারল্যান্ডের ব্যাসেলে বসবাস করা বার্নুলি পরিবার গণিতের জগতে চিরস্মরণীয়। কয়েক প্রজন্ম ধরে এই পরিবার পৃথিবীকে উপহার দিয়েছে একের পর এক মেধাবী গণিতবিদ, যাঁদের অনেকেই চিরস্মরণীয় হয়েআছেন অনন্য অবদানের জন্য। সেই পরিবারকে নিয়েই এই আয়োজনপৃথিবীর জ্ঞানবিজ্ঞানের গতিপ্রকৃতি বদলে দিয়েছেন অনেকেই। কিন্তু, যদি বলা হয় কোন পরিবারের সদস্যরা শুধু গণিতের ভুবন বদলে দিয়েছেন, সে ক্ষেত্রে প্রথমেই আসবে বার্নুলি পরিবার। এই পরিবার গণিতের ভুবনকে উপহার দিয়েছে আটজন জগদ্বিখ্যাত গণিতবিদ। অনেকটা রাজার মতোই গণিতের ভুবনকে শাসন করে গেছে তিন শ বছরের বেশি সময়। এই পরিবারের প্রথম বিখ্যাত গণিতবিদ জ্যাকব বার্নুলি (১৬৫৪-১৭০৫)। সতেরো শতকের এই গণিতবিদ একাধারে ছিলেন দার্শনিক ও জ্যোতির্বিজ্ঞানী। সুইজারল্যান্ডের রাজার মন্ত্রিসভার মাধ্যমে তিনি তাঁর বৈচিত্র্যময় কর্মজীবন শুরু করেন। আকাশ দেখতে কখনো ঘুরে বেরিয়েছেন পুরো ইউরোপ, আবার ক্যালকুলাস নিয়ে জানার জন্য জার্মান গণিতবিদ ুলিবনিজকে চিঠি লিখেছেন আট বছর ধরে। তিনি ব্যাসেল বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের আমৃত্যু প্রতিষ্ঠাকালীন অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করে যান। জ্যাকব গণিতের ভুবনে বিখ্যাত হয়ে আছেন গাণিতিকভাবে e-এর মান আবিষ্কারের জন্য। সম্ভাব্যতা ও পরিসংখ্যানের জন্য ‘বার্নুলি ট্রায়াল’ ও ‘বার্নুলি সংখ্যা’র জন্য তিনি পরিচিত। ১৬৯০ সালে তিনি প্রথম বিচ্ছিন্ন ব্যবকলনীয় সমীকরণের সমাধান বের করেন। বার্নুলি পরিবারের আরেক বিখ্যাত গণিতবিদ হলেন জ্যাকবের ভাই জোহান বার্নুলি (১৬৬৭-১৭৪৮)। জোহান ভাইয়ের মতোই ক্যালকুলাসে আগ্রহী ছিলেন। তিনি ক্যালকুলাসের ‘সোফোমোরের স্বপ্ন’ নামের সমাধানের জন্য পরিচিত। যদিও তিনি জার্মান গণিতবিদ লিওনার্দ অয়লারের শিক্ষক হিসেবেই বেশি বিখ্যাত। বার্নুলি পরিবারের দ্বিতীয় প্রজন্মের খ্যাতনামা গণিতবিদ হলেন জ্যাকব ও জোহানের ভাতিজা প্রথম নিকোলাস বার্নুলি (১৬৮৭-১৭৫৯)। তিনি সমীকরণ ও জ্যামিতি নিয়ে গবেষণার জন্য বিখ্যাত। তিনি ‘সেন্ট পিটার্সবার্গ প্যারাডক্স’-এর জন্য পরিচিত। প্রথম নিকোলাস পাদুয়া বিশ্ববিদ্যালয় ও ব্যাসেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন।জোহান বার্নুলির তিন সন্তানই ইউরোপীয় অঞ্চলের অষ্টাদশ শতকের সুপরিচিত গণিতবিদ। গণিতবিদ জোহানের তিন সন্তান হলো দ্বিতীয় নিকোলাস, ড্যানিয়েল, দ্বিতীয় জোহান। দ্বিতীয় নিকোলাস বার্নুলি (১৬৯৫-১৭২৬) একাধারে ছিলেন গণিতজ্ঞ ও আইনবিদ। দ্বিতীয় নিকোলাস লেখচিত্র, ব্যবকলনীয় সমীকরণ ও সম্ভাব্যতার ওপর বিশদ গবেষণার জন্য পরিচিত। তিনি পাদুয়া বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রধান অধ্যাপক ছিলেন। শখের বশে তিনি আইন বিষয়ের অধ্যাপক হিসেবে ব্যাসেল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতেন। ড্যানিয়েল বার্নুলি (১৭০০-১৭৮২) সম্ভাব্যতা ও পরিসংখ্যান নিয়ে কাজের জন্য বিখ্যাত হলেও তিনি গণিতের সঙ্গে গতিবিদ্যার সম্পর্ক নিয়ে গবেষণার জন্য খ্যাত। বায়ুগতিবিদ্যার জন্য তিনি প্রবাহসংক্রান্ত ‘বার্নুলির নীতিমালা’ প্রদান করেন। দ্বিতীয় জোহান বার্নুলি (১৭১০-১৭৯০) গণিতের অধ্যাপক ছিলেন। গণিত ছাড়াও আলো ও চুম্বকত্ব নিয়ে গবেষণার জন্য খ্যাত ছিলেন। তিনি আলোর ওপর গবেষণার জন্য ফরাসি একাডেমি পুরস্কার লাভ করেছিলেন। দ্বিতীয় জোহানের চার সন্তানের মধ্যে দুই সন্তান ছিলেন বার্নুলি পরিবারের শেষ গণিতবিদ। তৃতীয় জোহান জার্মান গণিতবিদ অয়লারের গণিতের ওপর গবেষণাকর্ম ফরাসি ভাষাতে প্রথম অনুবাদ করার জন্য সুপরিচিত। গণিত ছাড়াও তিনি জ্যোতির্বিজ্ঞান ও ভূগোল নিয়ে গাণিতিক গবেষণার জন্য খ্যাত। দ্বিতীয় জ্যাকব জ্যামিতি ও আইন বিষয় নিয়ে গবেষণার জন্য খ্যাত। এরপর বার্নুলি পরিবারে আর কোনো সদস্যকে গণিতের ভুবনে দেখা যায়নি। যদিও বার্নুলি পরিবারের বিংশ শতকের বিখ্যাত দুজন সদস্য রয়েছে। নোবেল বিজয়ী ঔপন্যাসিক ও কবি হারম্যান হেস ও খ্যাতনামা স্থপতি হ্যানস বার্নুলি এই গণিতপিয়াসু পরিবারের অন্যতম সদস্য।জাহিদ হোসাইন