গণিতের সৌন্দর্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিসাম্য (সিমেট্রি) রক্ষা করা প্রকৃতির অন্যতম বৈশিষ্ট্য। যেমন, একদিকে নদী বা সমুদ্র, অন্যপাশে পাহাড়; যেন ছবির মতো সামঞ্জস্য রেখে প্রকৃতি নিজেকে সাজায়। গণিতেও নানা কৌশল করে অঙ্কের চমৎকার প্রতিসম চিত্র আঁকা যায়। নিচের পিরামিডটি লক্ষ করলে অবাক হতে হয়।৯x৯+৭=৮৮৯৮x৯+৬=৮৮৮৯৮৭x৯+৫=৮৮৮৮৯৮৭৬x৯+৪=৮৮৮৮৮৯৮৭৬৫x৯+৩=৮৮৮৮৮৮৯৮৭৬৫৪x৯+২=৮৮৮৮৮৮৮৯৮৭৬৫৪৩x৯+১=৮৮৮৮৮৮৮৮৮প্রথম সারিতে ৯ কে ৯ দিয়ে গুণ করে ৭ যোগ করি। এর ফল ৮৮, মানে পরপর দুটি ৮। এর পরের লাইনগুলোতে ৯৮, ৯৮৭, ৯৮৭৬..., অর্থাৎ ৯ দিয়ে শুরু করে পরের অঙ্কগুলো ১ করে কমবে। প্রতিটি সারির সংখ্যাগুলোকে গুণ করতে হবে ৯ দিয়েই কিন্তু যোগ করতে হবে ৭ থেকে ক্রমান্বয়ে ১ করে কমিয়ে। প্রতিটি সারির ফল হবে ৮৮৮... , যেখানে ৮-এর সংখ্যা হবে যততম সারি, তার চেয়ে ১ বেশি। এই প্রতিসম পিরামিডের কৌশল মনে রাখলে যেকোনো একটি সারির জটিল ও বড় সরল অঙ্কের ফল চট করে বলে দেওয়া যায়।