গতিবিধি পর্যবেক্ষণে ফেসবুক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলোর মধ্যে অন্যতম ফেসবুক। এর বহুমাত্রিক ব্যবহারের মধ্যে এবার যোগ হয়েছে শিশুদের গতিবিধি পর্যবেক্ষণ। টাইমস অব ইন্ডিয়ার প্রকাশিত এক খবরে জানা গেছে, সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকের মাধ্যমে শিশুদের গতিবিধি পর্যবেক্ষণও করা সম্ভব। সম্প্রতি যুক্তরাজ্যে জাতীয় পরিবার সপ্তাহ উপলক্ষে পাঁচ হাজার পরিবারের মধ্যে চালানো এক জরিপের মাধ্যমে এ তথ্য পাওয়া গেছে। জরিপে জানা গেছে, একজন মা-বাবা বছরে ৬০০ খুদে বার্তা, ৩১২ ই-মেইল এবং ২৮ ঘণ্টা মোবাইল ফোনে সময় ব্যয় করেন সন্তানদের গতিবিধি পর্যবেক্ষণের পেছনে। প্রতি পাঁচজন মা-বাবার মধ্যে একজন মনে করেন, সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকই সন্তানদের গতিবিধি পর্যবেক্ষণের সর্বোত্তম মাধ্যম।এদিকে ডেইলি এক্সপ্রেসে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা গেছে, বেশির ভাগ মা-বাবাই মনে করেন তাঁদের সন্তানেরা মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে সামাজিক যোগাযোগের সাইটগুলোতে খুব বেশি মাত্রায় আচ্ছন্ন হয়ে থাকে। জরিপে উঠে এসেছে, দুই-তৃতীয়াংশেরও বেশি মা-বাবা মনে করছেন আধুনিক প্রযুক্তি পরিবার ও সমাজে বেশ ক্ষতিকর প্রভাব ফেলছে। এদিকে, ১৭ ভাগ মা-বাবা তাঁদের বাড়ির খাবার টেবিলে সন্তানদের মোবাইল ফোন ব্যবহার করে এসএমএস আদান-প্রদান এবং ৩৭ ভাগ মোবাইল ফোন ও ল্যাপটপ পুরোপুরি নিষিদ্ধ করতে চান।