গন্ধ পরীক্ষা করেই ক্যানসার নির্ণয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের গবেষকেরা এমন একটি যন্ত্র তৈরি করেছেন যা মূত্র বা পেচ্ছাবের গন্ধ পরীক্ষা করে মূত্রথলির ক্যানসার নির্ণয় করতে সক্ষম। এ যন্ত্রে বিশেষ এক ধরনের সেন্সর ব্যবহার করা হয়েছে যাতে বিশেষ গন্ধযুক্ত রাসায়নিকগুলো শনাক্ত করে ক্যানসার কোষের উপস্থিতি বের করতে পারে। বিবিসি অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।লিভারপুল বিশ্ববিদ্যালয়ের গবেষক ক্রিস পোবার্ট ও ওয়েস্ট অব ইংল্যান্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক নরম্যান র্যাটক্লিফ মূত্রথলির ক্যানসার শনাক্তের এ যন্ত্রটির উদ্ভাবক। উদ্ভাবকেরা জানিয়েছেন, তাঁদের তৈরি যন্ত্রটি গন্ধ পরীক্ষা করে ক্যানসারের উপস্থিতি নির্ণয় করতে পারে। মূত্রে থাকা বিশেষ গ্যাসীয় রাসায়নিক যখন উত্তপ্ত করা হয় তখন এ যন্ত্রটি মূত্রথলিতে ক্যানসারের অস্তিত্ব আছে কিনা তা বের করতে পারে।পিএলওএস ওয়ান সাময়িকীকে এ যন্ত্রের উদ্ভাবকেরা জানিয়েছেন, প্রাথমিক পরীক্ষায় ৯০ শতাংশ নির্ভুলভাবে মূত্রথলির ক্যানসার নির্ণয়ে সক্ষম হয়েছে তাঁদের তৈরি যন্ত্রটি। এ যন্ত্রটি সহজলভ্য করার আগে আরো পরীক্ষা-নিরীক্ষা চালাবেন তাঁরা।গবেষকেরা জানিয়েছেন, প্রতিবছর শুধু যুক্তরাষ্ট্রে ১০ হাজারের বেশি মানুষ মূত্রস্থলী ক্যানসার পরীক্ষা করান। চিকিত্সকেরা সঠিকভাবে মূত্রস্থলীর ক্যানসার নির্ণয়ের উপায় খুঁজছিলেন। তাঁরা চাইছিলেন, প্রাথমিক অবস্থায় যাতে ক্যানসার ধরা পড়ে এ রকম একটি যন্ত্র। এ ধরনের ক্যানসার প্রাথমিক অবস্থায় নির্ণয় করা হলে চিকিত্সা করা সম্ভব বলে মনে করেন তাঁরা।