গন্ধই বলে দেয় পরিচয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাধারণত একজন মানুষের অবয়ব দেখে নির্ধারণ করা হয় তিনি নারী নাকি পুরুষ। তবে আমাদের অবচেতন মন ওই ব্যক্তির শরীরের গন্ধ থেকেই লিঙ্গ-পরিচয় টের পেয়ে যায়। চীনের একদল গবেষক এ তথ্য জানিয়েছেন।
চায়নিজ অ্যাকাডেমি অব সায়েন্সেসের গবেষক ওয়েন ঝু বলেন, মানুষের নাক নিষ্ক্রিয় রয়েছে বলে মনে করা হলেও অপরের শরীরের ঘ্রাণ তখন কোনো না কোনোভাবে টের পাওয়া যায়। আর তা থেকেই অন্যের লুকানো পরিচয় বা লিঙ্গ-বৈশিষ্ট্য শনাক্ত করে ফেলে মানুষের অবচেতন মন।
কারেন্ট বায়োলজি সাময়িকীতে এ-সংক্রান্ত একটি গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এতে বলা হয়, নারী ও পুরুষের শরীর থেকে ভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ তৈরি হয় বলে গবেষকেরা এই প্রথম প্রমাণ পেয়েছেন। মানুষ সাধারণত বিপরীত লিঙ্গের শরীরে উৎপাদিত সেই রাসায়নিক পদার্থের গন্ধ তুলনামূলক তীক্ষভাবে শনাক্ত করতে পারে। লাইভসায়েন্স।