প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের একদল গবেষক এবার নতুন ধরনের কিছু প্লাস্টিক তৈির করেছেন৷ এটি বারবার ব্যবহারের উপযোগী এবং পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য বিশেষ উপযোগী৷ এটি একই সঙ্গে শক্ত ও নমনীয় এবং ছিঁড়ে ফেলে আবার জোড়া দেওয়ার সুযোগ রয়েছে৷ মজার ব্যাপার হলো, গবেষণাগারে একটি ভুলের পরিণামে এ নতুন প্লাস্টিক তৈরি হয়েছে, গবেষকদের ইচ্ছায় নয়৷ সায়েন্স সাময়িকীতে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে বলা হয়, নতুন প্লাস্টিক উদ্ভাবনের ফলে আরও সাশ্রয়ী ও পরিবেশবান্ধব মোটরগাড়ি, উড়োজাহাজ ও বৈদ্যুতিক যন্ত্রপাতি তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে৷ বিখ্যাত প্রযুক্তিপ্রতিষ্ঠান আইবিএমের আলমাডেন রিসার্চ সেন্টারের গবেষক জেনেট গার্সিয়া বলেন, তিনি গবেষণাগারে একটি বিক্রিয়ার একটি উপাদান ভুলক্রমে বাইরে রেখে দিয়েছিলেন৷ ঘটনাক্রমে সেটিই নতুন ধরনের প্লাস্টিকে রূপ নিয়েছে৷ বিবিিস৷