গরমকালীন কার্যকর উপদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যে উপদেশ শীতকালে কার্যকর হয় না, মানে কেউ মেনে চলে না, সেই উপদেশই গরমকালে কার্যকর হতে পারে। অর্থাৎ 
সবাই মেনে চলতে পারে। বিস্তারিত জানাচ্ছেন ইকবাল খন্দকার

উপদেশ: জীবনে অনেক বড় হতে হবে।
সাধারণ ফলাফল: সিজন বুঝে উপদেশ না দিলে আপনার এই উপদেশকে অন্য দশটা উপদেশের মতোই কেউ পাত্তা দেবে
না।
গরমকালীন কার্যকারিতা: যদি মনে করেন, আপনি আপনার উপদেশকে কার্যকর করবেন, তাহলে উপদেশটা শীতকালে না
দিয়ে গরমকালে দিন; বিশেষ করে যখন প্রচণ্ড গরমে সবাই অস্থির হয়ে পড়ে। তবে শুধু উপদেশবাক্যটা বলে বসে থাকলেই
চলবে না, সঙ্গে আরও কিছু বলতে হবে। যেমন: জীবনে অনেক বড় হতে হবে। বড় হলে তোমার সুনাম ছড়িয়ে পড়বে
দেশ-বিদেশে। সবাই তোমাকে ভালোবাসবে। তোমার চারপাশে থাকবে
অসংখ্য...ফ্যান!
বিশেষ দ্রষ্টব্য: বড় হলে যদি চারপাশে অসংখ্য ফ্যান থাকে, তাহলে সবাই এই উপদেশ মানতে বাধ্য। যা গরম পড়েছে!
সবারই ফ্যান খুব দরকার।