গরমাগরম!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বাজার থেকে আনতে বললাম মাছ আর আনলি শুঁটকি! বলি গেম খেলস আমার সাথে?
ইয়ে মানে, আমি তো বাজার থেকে মাছই কিনছিলাম। আসতে আসতে গরমের চোটে শুঁটকি হয়ে গেলে আমার কী দোষ!
ওই বেয়াদব আমটারে দেখছেন? ব্যাটার এখনো বোঁটা ছিঁড়লে রস বাইর হইব না, তার পরও কেমন ভং ধরছে!
যা গরম পড়ছে, তাতে কার্বাইড ছাড়াই ওই ব্যাটা অকালে পাইকা গেছে! ওরই বা কী দোষ, বলেন!
দ্রব্যমূল্য গরম, দেশের অবস্থা গরম, মেজাজ গরম, আর তার ওপর দুনিয়া সেদ্ধ করা গরম পড়ছে! ঠান্ডা বলে কি কোনো জিনিস পৃথিবীতে নাই!
কে বলছে নাই? আরে, পকেট আছে না! ওইটা তো সব সময়ই ঠান্ডা!