
এই গরমে ওষ্ঠাগত প্রাণ। ফ্যানের একটু বাতাসে জুড়িয়ে যায় শরীর। সেই সুবিধাও মাঝে মাঝে পাওয়া যায় না। গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে লোডশেডিংও। সমস্যার হাত থেকে রেহাই পেতে আবারও আশীর্বাদ হয়ে এসেছে নানা ধরনের রিচার্জেবল লাইট ও ফ্যান। যা ‘চার্জার লাইট বা ফ্যান’ নামে পরিচিত।
ঢাকার নিউমার্কেটের ইলেকট্রনিকস বাজারের বিক্রয়কর্মী শাহাজাহান জানান, গরমের এই সময়ে গ্রাহকদের কাছে রিচার্জজেবল ফ্যান-লাইটের চাহিদাটা একটু বেশি। বাজার ঘুরে দেখা গেছে, এ ধরনের বৈদ্যুতিক পণ্যের বেশির ভাগই হলো চীনের তৈরি। পাশাপাশি মালয়েশিয়া, হংকং ও তাইওয়ানের তৈরি বিভিন্ন পণ্যও মিলবে। নোভা, সাচি, ওসাকা, গ্রিন পাওয়ার, ডেলাইট, নিস্ট্রল নানা ব্যান্ডের পণ্য পাবেন বাজারে। নিউমার্কেটের ইলেকট্রনিকস দোকানগুলোতে ছোট রিচার্জেবল ফ্যান পাওয়া যাবে ৮০০ থেকে দেড় হাজার টাকায়। বড় ফ্যানগুলো পাওয়া যাবে এক হাজার ৮০০ থেকে চার হাজার টাকায়। আর বড় শপিং মলগুলোতে দাম পড়বে একটু বেশি। ফ্যানের দাম পড়বে আড়াই হাজার থেকে পাঁচ হাজার টাকা।
লোডশেডিংয়ের অন্ধকার থেকে মুক্তি পেতে চার্জলাইটের চাহিদাটাও এখন তুলনামূলক বেশি বলে জানান বসুন্ধরা সিটি শপিং মলের দ্য ঢাকা ডিজিটালের স্বত্বাধিকারী আজহারুল ইসলাম। লাইটগুলোর দাম পড়বে এক হাজার ২০০ থেকে আড়াই হাজার টাকা। আর নিউমার্কেটে বড়-ছোট রিচার্জেবল লাইটের দাম ৫০০ থেকে দুই হাজার টাকা।
এগুলোর মধ্যেও নানা সুযোগ-সুবিধা রয়েছে। ইচ্ছে করলে কেনা যাবে রিমোট কন্ট্রোল ফ্যান আর লাইট। এ ক্ষেত্রে অবশ্য মূল দামের চেয়ে কিছু বাড়তি খরচ যোগ করতে হবে।
যত্ন-আত্তি

এ ধরনের বৈদ্যুতিক পণ্যে চার্জ দেওয়া থেকে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। তাই নিয়ম করে প্রতিদিন ঠিকমতো চার্জ দিয়ে নিতে হবে। আর ব্যাটারি নষ্ট হয়ে গেলে ব্যাটারি বদলে নিতে হবে। রিমোট কন্ট্রোল থাকলে ব্যবহারের পর তা বন্ধ করে রাখতে হবে। নাহলে শক্তির অপচয় হবে, পণ্যটিও নষ্ট হয়ে যেতে পারে। so-haQ�fn��`��"Sulekha Sundar";mso-bidi-language:BN'> বিশ্রাম নিন। গলাব্যথা কমাতে কুসুম গরম পানিতে আধা চামচ লবণ মিশিয়ে গড়গড়া করে দেখতে পারেন। খাবারের মধ্যে ভিটামিন সি ও জিঙ্কযুক্ত খাবারে প্রাধান্য দিন। শরীর পরিষ্কার রাখুন, গোসল করুন নিয়মিত। অযথা বৃষ্টিতে ভিজবেন না। শিশুদের ক্ষেত্রে সতর্ক থাকুন। চার-পাঁচ দিনের বেশি হয়ে গেলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
l লেখক: ডিন, মেডিসিন অনুষদ ও প্রফেসর অব মেডিসিন; বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়