প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মারা গেল বনের হাতি, হাতির জন্য শোক
অন্য হাতির বন্য হাতির শুভবুদ্ধি হোক।
বানের জলে ভাসবি হাতি আসবি না ডাঙায়
ডাঙায় মানুষ হাতি ধরে খাঁচায় ভরতে চায়।
বেকুব হাতি লোকালয়ে কেন এলি বল?
নদীতে কি তোর পায়ে কেউ পরাত শিকল!
বানের জলে না হয় দূরে ভেসেই যেতি তুই
কেন এলি ডাঙায় হদ্দ, বুঝতি না কিছুই!
মানুষ যেমন দিল দরদি, তেমন ভয়ংকর
লাভের জন্য বন্য হাতির জন্য বানায় ঘর।
ওদের কাছে হাতির চেয়ে প্রিয় হাতির দাঁত
সুযোগ পেলেই মানুষ করে হাতিকে উত্পাত!
মানুষ করে বিদ্যাবুদ্ধির বাহাদুরি, ইশ্!
অকারণে হাতির গায়ে ঢুকিয়ে দেয় বিষ!
হাতি না হয় খেত একটু কলার পাতা, থোড়।
কিসের জন্য চিকিত্সকের অযথা তোড়জোড়!
এখন দেখছি শোকে কাতর, চোখের কোনায় জল
মনে হচ্ছে হাতির জন্য বানাবে জঙ্গল।
এখন কেবল একটা চাওয়া—এই গরিবের ঘরে
আর একটাও ‘বোকা’ হাতির পা যেন না পড়ে।