গলিত কাচের বৃষ্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গলিত কাচের বৃষ্টি
গলিত কাচের বৃষ্টি

পৃথিবী থেকে গ্রহটির দূরত্ব মাত্র ৬৩ আলোকবর্ষ। দেখতে অনেকটা নীল বলেই গ্রহটিকে বলা হয় ‘ব্লু মার্বেল’। এতে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়। আর সেই বৃষ্টির সঙ্গে গলিত কাচ ঝরে। সেখানকার বায়ুমণ্ডল নীলচে দেখায়। অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল সাময়িকীতে প্রকাশিতব্য গবেষণা নিবন্ধে জ্যোতির্বিদেরা বলছেন, এইচডি১৮৯৭৩৩বি নামের সুবিশাল গ্রহটি মানুষের বসবাসের অনুপযোগী হলেও কয়েকটি বৈশিষ্ট্যের কারণে এটি বাড়তি গুরুত্ব দাবি করে। নিজ সূর্যের অতি নিকটে অবস্থানের কারণে গ্রহটির তাপমাত্রা কখনো এক হাজার ৭০০ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত পৌঁছে যায়। বৃহস্পতির প্রায় সমান আকৃতির গ্রহটির বায়ুমণ্ডল বেশ সমৃদ্ধ। এ ধরনের গ্রহ সাধারণত নিজ সূর্যের খুব কাছ দিয়ে প্রদক্ষিণ করে এবং অনেক সময় সেই সূর্যেই বিলুপ্ত হয়ে যায়। ফক্সনিউজ