গলির ভেতর বারবিকিউ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার গেন্ডারিয়াতে পাবেন মজাদার নানা খাবারের স্বাদ। ছবি: সৈকত ভদ্র
ঢাকার গেন্ডারিয়াতে পাবেন মজাদার নানা খাবারের স্বাদ। ছবি: সৈকত ভদ্র
.
.

সরু গলির লম্বা রাস্তা। মাঝেমধ্যে রিকশা আর সাইকেলের টুংটাং। আধুনিক দালানের পাশাপাশি অনেক পুরোনো বাড়িও আছে রাস্তার দুই ধারে। বেশ পুরোনো তেমনই একটি বাড়ি এই দিননাথ সেন রোডের শুরুর দিকেই। দিন-রাতজুড়ে অনেক মানুষের আনাগোনা বাড়ির নিচতলায়। ঢাকার গেন্ডারিয়ার ভোজনরসিকদের কাছে এরই মধ্যে পরিচিতি পেয়েছে বাড়িটি। খেতে আসেন অনেকে। বলছিলাম, গ্রান্ড বারবিকিউ রেস্তোরাঁর কথা।
ঢাকার গেন্ডারিয়া ১৩ নাম্বার বাসস্ট্যান্ড থেকে দক্ষিণে ১০০ গজের মধ্যেই এই রেস্তোরাঁ। মাংস থেকে মাছ নানা প্রকারের বারবিকিউ পাওয়া যায় এখানে। আছে তেহারি, মোরগ পোলাও বা রেজালার মতো খাবারও।
রেস্তোরাঁটির স্বত্বাধিকারী তানভীর আহমেদ বলেন, ‘অনেকের মুখেই শুনছিলাম এদিকে ভালো রেস্তোরাঁর অভাবের কথা। ভেজালের বাইরে এসে ভালো মানের খাবারের অভাব ছিল এদিকে। তাই জায়গা খুঁজে এখানে রেস্তোরাঁটি চালু করলাম।’
২০১২ সালের মাঝামাঝি চালু হয় এটি। একবারে ৬৫ জন বসে খেতে পারে এখানে। ছোটখাটো পার্টির আয়োজন করা যাবে। আস্ত মুরগি দিয়ে বানানো চিকেন চারগা খেতে অনেকেই ছোটেন এখানে। আছে কোরাল, রুপচাঁদা, চিংড়ি এসবের নানা পদও। খেতে পারে চিকেন টিক্কা, কান্দাহারি কাবাব, চিকেন মালাই বটি, কলিজার বারবিকিউ, শিক কাবাব, রেশমি কাবাব ইত্যাদি। নানারকম পানীয়ও আছে।