গাজীপুরে একুশের ডিজিটাল ছবি ও সফটওয়্যারের প্রদর্শনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অমর একুশে উপলক্ষে গতকাল সারা দিন ভাষা আন্দোলনভিত্তিক ডিজিটাল ছবি ও মাল্টিমিডিয়া সফটওয়্যার প্রদর্শনীর আয়োজন করেছিল গাজীপুরের কাজী আজিমউদ্দিন কলেজ। সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণে এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়। ‘একুশের মুখ’ নামের এ প্রদর্শনীর উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ মো. আলতাফ হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন কলেজটির অধ্যাপক মহসীন মোহাম্মদ আলী, মুকুল কুমার মল্লিক, এ কে এম হুমায়ন কবীর ভূঁইয়াসহ অনেকে। এ প্রদর্শনীতে দুর্লভ ১০০টি ছবিসহ বিভিন্ন মাল্টিমিডিয়া সফটওয়্যার দেখানো হয়। প্রদর্শনী আয়োজনে সহযোগিতা করেছে মো. ইউসুফ আলী ফাউন্ডেশনের ডিজিটাল শতাব্দীর প্রযুক্তি আর্কাইভ। —বিজ্ঞপ্তি