গাজীপুরে ডিজিটাল আলোকচিত্র প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের রাজবাড়ী মাঠে গতকাল শনিবার থেকে শুরু হয়েছে ‘বিজয়ের গৌরবগাথার ইতিহাস’ শীর্ষক একটি ডিজিটাল আলোকচিত্র প্রদর্শনী। মো. ইউসুফ আলী ফাউন্ডেশন পরিচালিত ডিজিটাল সংগ্রহশালা ‘আর্কাইভস ৭১’ এর আয়োজক। এর উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাংসদ মো. জাহিদ আহসান রাসেল। অনুষ্ঠানে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা মো. জয়নাল আবেদীন, মো. ইউসুফ আলী ফাউন্ডেশনের কার্যনির্বাহী পরিচালক তাসলিমা মুজিবসহ অনেকে। বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাসহ নারী মুক্তিযোদ্ধা, বিদেশি সহযোদ্ধা, বীরাঙ্গনা, যুদ্ধশিশু, বধ্যভূমি-বিষয়ক অসংখ্য আলোকচিত্র ডিজিটাল মাধ্যমে দেখানো হচ্ছে প্রদর্শনীতে। আজ শেষ হবে এ আয়োজন। —বিজ্ঞপ্তি