গাজীপুরে তথ্যপ্রযুক্তি আড্ডা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরে বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) গবেষণা প্রতিষ্ঠান ‘বিষম বিস্ময়’-এর উদ্যোগে গত শুক্রবার তথ্যপ্রযুক্তির এক আড্ডা অনুষ্ঠিত হয়েছে। এ আড্ডার বিষয় ছিল তথ্য যোগাযোগের উপাদান, ধরন এবং সাইবার আইন। জয়দেবপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, গাজীপুর সরকারি মহিলা কলেজ, কাজী আজিমউদ্দিন কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আড্ডায় অংশ নেয়। শুরুতে প্রযুক্তিনির্ভর যোগাযোগব্যবস্থা সম্পর্কে ধারণা দেওয়া হয়।
আড্ডায় আলোচনা করেন কাজী আজিমউদ্দিন কলেজের আইসিটিবিষয়ক বিভাগের প্রধান মো. মুজিবুর রহমান। সভাপতিত্ব করেন মো. ইউসুফ আলী ট্রাস্টের কার্যনির্বাহী পরিচালক তাসলিমা মুজিব। আড্ডায় উঠে আসে তথ্য যোগাযোগের উপাদানগুলোর কথা। প্রতি মাসের শেষ শুক্রবার বিষম বিস্ময় এ ধরনের আড্ডার আয়োজন করে থাকে। —বিজ্ঞপ্তি