গাজীপুরে তথ্যপ্রযুক্তির আড্ডা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের মো. ইউসুফ আলী ফাউন্ডেশনের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফাউন্ডেশনের কার্যালয়ে গতকাল বুধবার এক তথ্যপ্রযুক্তির আড্ডা অনুষ্ঠিত হয়। আড্ডায় তথ্যপ্রযুক্তির ব্যবহার ও প্রয়োগের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। আলোচকেরা জ্ঞানভিত্তিক সমাজব্যবস্থা গড়তে আজকের প্রজন্মকে তথ্যপ্রযুক্তির মাধ্যমে এগিয়ে যাওয়ার জন্য শিক্ষার্থীদের আহ্বান জানান।আড্ডায় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের কার্যনির্বাহী পরিচালক তাসলিমা মুজিব, কাজী আজিম উদ্দিন কলেজের হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. মুজিবুর রহমানসহ একদল শিক্ষার্থী। —বিজ্ঞপ্তি