গাজীপুরে তথ্যপ্রযুক্তির আড্ডা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরে মো. ইউসুফ আলী ফাউন্ডেশন প্রাঙ্গণে বিষম বিস্ময়ের উদ্যোগে তথ্যপ্রযুক্তির আড্ডা অনুষ্ঠিত হয়েছে। আড্ডাটি এখন থেকে প্রতি মাসের শেষ শনিবার অনুষ্ঠিত হবে। এই আড্ডায় ডিজিটাল বাংলাদেশ, আইবিএমের শতবর্ষ পূর্তি ও ‘দোয়েল’ ল্যাপটপ বিষয়ের ওপর আলোচনা করেন গাজীপুরের কাজী আজিমউদ্দিন কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রধান মো. মুজিবুর রহমান। পরে তথ্যপ্রযুক্তির আড্ডায় কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে ‘ক’ গ্রুপে প্রথম ও দ্বিতীয় হয়েছে যথাক্রমে নাঈমা আক্তার ও বীথি আক্তার; ‘খ’ গ্রুপে প্রথম ও দ্বিতীয় ইজতিহাত জাহান ও দ্বিতীয় হয়েছে পলাশ কুমার। সঞ্চালনা করেন বিষম বিস্ময়ের প্রধান সমন্বয়ক মো. কামরুল ইসলাম। সভাপতিত্ব করেন মো. ইউসুফ আলী ফাউন্ডেশনের কার্যনির্বাহী পরিচালক তাসলিমা মুজিব। —বিজ্ঞপ্তি