গাজীপুরে তথ্যপ্রযুক্তির নতুন শিক্ষাপ্রতিষ্ঠান চালু
কর্মমুখী কম্পিউটার শিক্ষা দিতে গাজীপুরে মডেল ইনস্টিটিউটের যাত্রা শুরু হয়েছে। গতকাল বিকেলে শহরের হাবিব উল্যাহ সরণিতে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির চারুকলা বিভাগের প্রধান মোস্তাক রসুল সিরাজী। তিনি বলেন, প্রযুক্তির উত্কর্ষের সঙ্গে চলতে হলে কম্পিউটার শিক্ষায় শিক্ষিত হতে হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক মো. কামাল উদ্দিন তালুকদার। অনুষ্ঠানে মডেল ইনস্টিটিউটের উপদেষ্টা আসাদুল্লাহ, নির্বাহী পরিচালক জুলীয়াস চৌধুরী, পরিচালক আশজাদ রসুল সিরাজীসহ অনেকে বক্তব্য দেন। তিনি মুক্ত অপারেটিং সিস্টেম উবুন্টুর বাংলা সংস্করণ ব্যবহার করার আহ্বান জানান। অনুষ্ঠানে জানানো হয়, তথ্যপ্রযুক্তির সর্বশেষ বিষয় সহজবোধ্য করে পড়ানো হবে মডেল ইনস্টিটিউটে। চাকরির উপযোগী বিষয়ের সমন্বয়ে পাঠ্যক্রম সাজানো হয়েছে বলেও জানানো হয়। এতে নারীদের জন্য ২০ শতাংশ এবং অসচ্ছল শিক্ষার্থীদের জন্য ৫০ শতাংশ ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে। —গাজীপুর প্রতিনিধি