প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুন্দরবনকে প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে বিজয়ী করতে ভোট সংগ্রহের কাজ করেছে গাজীপুরের তরুণ সচেতন যুবসমাজ। দুই দিন ধরে জেলা কেন্দ্রীয় স্কুল রানী বিলাসমণি সরকারি বালক উচ্চবিদ্যালয় ও রাজবাড়ি মাঠ প্রাঙ্গণে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই প্রচারণার আয়োজন করে রানী বিলাসমণি সরকারি বালক উচ্চবিদ্যালয়ের এসএসসি ১৯৯৮ ও ২০১০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। গাজীপুর জেলা প্রশাসন, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক, উই আর ইয়ুথ, এভারগ্রিনের সহযোগিতায় দুই দিনে প্রায় ৮০০ ভোট সংগৃহীত হয়েছে।নিউ সেভেন ওয়ান্ডার্স ফাউন্ডেশন পরিচালিত প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে ভোট দেওয়া যাবে www.new7wonders.com ঠিকানার ওয়েবসাইট থেকে —নিজস্ব প্রতিবেদক