গাজীপুরে হলো ডিজিটাল উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উৎ​সবে দেখানো হয় মাল্টিমিডিয়া সফটওয়্যার
উৎ​সবে দেখানো হয় মাল্টিমিডিয়া সফটওয়্যার

গাজীপুরে গতকাল শনিবার ভাষা আন্দোলনভিত্তিক দিনব্যাপী ডিজিটাল উৎসব অনুষ্ঠিত হয়েছে। কাজী আজিমউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে সকালে এর উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ মো. আলতাফ হোসেন। বক্তৃতা করেন তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক আমীর হোসাইনসহ অনেকে। উৎসবে দেখানো হয় ইন্টারঅ্যাকটিভ মাল্টিমিডিয়া সফটওয়্যার আমার মাতৃভাষা ও একুশ; ভাষাপ্রেমের অন্তহীন ফল্গুধারা (পরীক্ষামূলক সংস্করণ) ও ভাষা আন্দোলনের ছবি। —বিজ্ঞপ্তি