গাজীপুরে হয়ে গেল তথ্যপ্রযুক্তির আড্ডা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের মো. ইউসুফ আলী ফাউন্ডেশনের কার্যালয়ে গত শনিবার বিষম বিস্ময়ের উদ্যোগে তথ্যপ্রযুক্তির আড্ডা অনুষ্ঠিত হয়েছে। আড্ডায় অ্যাপল কম্পিউটারের সহ-প্রতিষ্ঠাতা প্রয়াত স্টিভ জবসের ওপর আলোচনা অনুষ্ঠিত হয়। আড্ডায় আলোচনা করেন গাজীপুরের কাজী আজিম উদ্দিন কলেজের হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. মুজিবুর রহমান এবং প্রভাষক মোহাম্মদ আক্তারুজ্জামান। সর্বশেষ তথ্যপ্রযুক্তির আড্ডায় আলোচনার ওপর ভিত্তি করে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে বিজয়ীদের পুরস্কৃত করা হয়। আড্ডায় উপস্থিত ছিলেন বিষম বিস্ময়ের প্রধান সমন্বয়ক মো. কামরুল ইসলাম, মো. ইউসুফ আলী ফাউন্ডেশনের কার্যনির্বাহী পরিচালক তাসলিমা মুজিবসহ অনেকে। —বিজ্ঞপ্তি