গাড়িতে মূল্যছাড়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টয়োটার গাড়িতে বিশেষ ছাড় পাচ্ছেন বিক্রয় ডটকম ব্যবহারকারীরা
টয়োটার গাড়িতে বিশেষ ছাড় পাচ্ছেন বিক্রয় ডটকম ব্যবহারকারীরা

বিশেষ মূল্য ছাড়ে গাড়ি কেনার সুযোগ পাচ্ছেন অনলাইনে পণ্য কেনা-বেচার ওয়েবসাইট বিক্রয় ডটকম ব্যবহারকারীরা। সম্প্রতি বিক্রয় ডটকম ও টয়োটা একটি চুক্তি সই করেছে। এই চুক্তির আওতায় ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত টয়োটার ইয়ারিস, ভায়োস, অ্যাভেঞ্জা এবং ক্যামরি গাড়ি কেনার ক্ষেত্রে বিশেষ মূল্যছাড় পাবেন ক্রেতা।

বিক্রয় ডটকমের বিপণন ব্যবস্থাপক ঈশিতা শারমিন বলেন, ‘দেশে ইন্টারনেটের ব্যবহার বেড়ে যাওয়ায় অনলাইনে ঝামেলা ছাড়াই গাড়িসহ প্রয়োজনীয় পণ্য-সেবা খুঁজে নেওয়া যায়। বিক্রয় ডটকম ব্যবহারকারীদের জন্য শীর্ষস্থানীয় অটোমোবাইল ব্র্যান্ড টয়োটার গাড়ি ছাড়ে কেনার সুযোগ করে দিচ্ছে। ’

নাভানা লিমিটেডের (টয়োটা) মার্কেটিং বিভাগের সহকারী ব্যবস্থাপক আতিকুর রহমান বলেন, ‘ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০১৫-এর প্রচারণার অংশ হিসেবে আমাদের কোম্পানির গাড়িতে বিশেষ ছাড় দিয়েছে। বিক্রয় ডটকম ব্যবহার করে এই বিশেষ সুযোগ গ্রাহকদের কাছে তুলে ধরছি আমরা।’

১৯৬৪ সাল থেকে নাভানা লিমিটেড টয়োটা মোটর করপোরেশনের সঙ্গে অংশীদারত্বমূলক ব্যবসা শুরু করে। ওই বছর টয়োটা করোনা বিপণন শুরু করে নাভানা।