গাড়ির সঙ্গে স্মার্টফোন! (ভিডিও)
গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহারে নানা দুর্ঘটনা ঘটতে পারে। তবে ইসরায়েলের টেলিকম কোম্পানি অ্যাকসেল টেলিকম ‘ভয়েজার’ নামে নতুন স্মার্টফোন তৈরি করছে যা গাড়ির সঙ্গে যুক্ত করা যাবে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গিজম্যাগের একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।অ্যাকসেল কর্তৃপক্ষের ভাষ্য, দুই সিম সুবিধার ‘ভয়েজার’ স্মার্টফোন যেকোনো গাড়িতে সহজেই যুক্ত করা যাবে। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমনির্ভর এ স্মার্টফোন গাড়ির পরিবেশ ভেবে তৈরি করা হয়েছে। টাচ ও কণ্ঠস্বর শনাক্তকরণ প্রযুক্তির এ স্মার্টফোনটি ব্লুটুথের সাহায্যে গাড়ির ইনফোটেইমেন্ট যন্ত্রের সঙ্গে যুক্ত করা যায়। এ ফোনটিতে ইকো বা অতিরিক্ত শব্দ ছেঁটে ফেলার প্রযুক্তি রয়েছে। এ ছাড়াও নেভিগেশন, গাড়ির বিভিন্ন তথ্য জানার ব্যবস্থাও থাকছে ভয়েজারে।গাড়িতে বিশেষভাবে ব্যবহারের জন্য তৈরি ভয়েজার স্মার্টফোনটির দাম সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেনি অ্যাকসেল কর্তৃপক্ষ।