প্রিয় ২০১৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের শুভেচ্ছা রইল। হিসাববিজ্ঞান একটি প্রায়োগিক বিষয়। পর্যাপ্ত অনুশীলন করলে এই বিষয়ে ভালো নম্বর পাওয়া যাবে।
হিসাববিজ্ঞানে ‘ক’ অংশে দুটি চূড়ান্ত হিসাব থাকবে, এখানে নিট ক্রয়, নিট বিক্রয়, নিট দেনাদার, নিট পাওনাদার, মূলধনের সুদ, উত্তোলনের সুদ, বিলম্বিত বিজ্ঞাপন ও বিক্রীত পণ্যের ব্যয় সম্পর্কে ভালোভাবে ধারণা নেবে। টেস্ট পেপার থেকে নামকরা স্কুলগুলোর সমন্বয় ভালোভাবে আয়ত্তে আনবে। ‘খ’ অংশে সাতটি অঙ্ক থেকে তোমাদের চারটি অঙ্কের উত্তর দিতে হবে। এখানে মূলধনের পরিমাণ নির্ণয়, প্রারম্ভিক মূলধন, স্বত্বাধিকারের পরিমাণ নির্ণয়, চালান, ক্যাশমেমো, ভাউচার, মোট কারবারি বাট্টার পরিমাণ, ব্যাংকে জমা টাকার পরিমাণ, মুখ্য ব্যয় ও পারিবারিক তহবিল নির্ণয় ভালোভাবে শিখতে হবে। পরীক্ষায় যে অঙ্কগুলো ভালো পারবে, সেগুলো আগে দেবে। প্রতিটি প্রশ্ন দুবার করে রিভিশন দেবে।
সিনিয়র শিক্ষক, মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা