গানের ফেসবুকীয় ভার্সন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আঁকা: শিখা
আঁকা: শিখা

সাব্বির আহমেদ
মূল গান: নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা...
ফেসবুকীয় ভার্সন: নীল ফেসবুকের ভেতর আমি অনলাইনে আছি একা!
মূল গান: আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকূল দরিয়ার বুঝি কূল নাই রে...
ফেসবুকীয় ভার্সন: আমায় ট্যাগাইলি রে, আমায় পোকাইলি রে, এই তোর বুঝি আর কাজ নাই রে!
মূল গান: চুমকি চলেছে
একা পথে, সঙ্গী হলে দোষ কী তাতে...
ফেসবুকীয় ভার্সন: চুমকি এসেছে অনলাইনে, চ্যাট করলে দোষ কী তাতে!
মূল গান: তুমি এসেছিলে পরশু, কাল কেন আসোনি! তুমি কি আমার বন্ধু, কাল ভালোবাসোনি...
ফেসবুকীয় ভার্সন: তুমি অনলাইন ছিলে পরশু, কাল কেন আসোনি! তুমি কি আমার বন্ধু, কাল ভালোবাসার ইমো দাওনি!
মূল গান: যা রে যাবি যদি যা, পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার ছিল বলে দিয়েছি! যা রে যাবি যদি যা...

ফেসবুকীয় ভার্সন:
যা রে যাবি যদি যা, আনফ্রেন্ড করে দিয়েছি, ব্লক করার ইচ্ছা ছিল, করে দিয়েছি, যা রে যাবি যদি যা!

মূল গান: ও আমার রসিয়া বন্ধু রে, তুমি কেন কোমরের বিছা হইলা না...
ফেসবুকীয় ভার্সন:ও আমার ফেসবুক
্রেন্ড রে, তুমি কেন আমার স্ট্যাটাসে
লাইক দিলা না!

আঁকা: শিখা
আঁকা: শিখা

আমাদের শিক্ষাজীবন
আমরা গাছ কাটি। সেটা থেকে কাগজ বানাই। সেই কাগজ দিয়ে খাতা বানাই। সেই খাতায় ‘গাছ কাটার অপকারিতা’ বিষয়ে রচনা লিখি! এই আমাদের শিক্ষাজীবন!
ইশতিয়াক হোসেন