গানের সেবা সংঝা কিনল গুগল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বিশ্বসেরা সার্চ ইঞ্জিন গুগল নিয়মিতভাবেই চেষ্টা করে যাচ্ছে নানা ধরনের সেবা অধিগ্রহণ করে ব্যবহারকারীদের নানা ধরনের সেবা দিতে। এরই অংশ হিসেবে এবার গুগলে যুক্ত হলো যুক্তরাষ্ট্রভিত্তিক সংগীতজ্ঞদের পরিচালিত সংগীত স্ট্রিমিং সেবা ‘সংঝা’। আর এ সেবাটিকে অধিগ্রহণ করতে গুগলের খরচ হয়েছে তিন কোটি ৯০ লাখ ডলার! মূলত সংঝার মাধ্যমে লোকেশনভিত্তিক এবং আবহাওয়া অনুযায়ী নিজেদের মতো করে গান শোনার সুযোগ পান ব্যবহারকারীরা।
চাইলে কোন সময়ে কি গান শুনবেন, কাজের সময়, গাড়ি চালানোর সময় কিংবা অন্যান্য অবসর সময়ে কি গান শুনবেন ব্যবহারকারী সেটিও ঠিক করে দেওয়ার সুযোগ রয়েছে সংঝায়।
শুধু যুক্তরাষ্ট্রেই ৯৯ লাখ ব্যবহারকারী নিয়মিত এ সেবা নেন। ২০০৭ সালে চালু হয় সংঝা সেবাটি। তবে যুক্তরাষ্ট্র এবং কানাডার জন্যই শুধু সেবাটি চালু ছিল। —বিবিসি