গার্টনারের প্রতিবেদনে ওরাকলের সুইট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গবেষণাপ্রতিষ্ঠান গার্টনারের প্রতিবেদনে স্থান পেয়েছে ওরাকলের ম্যাজিক কোয়াড্রান্ট ফর ট্যালেন্ট ম্যানেজমেন্ট সুইট। নির্দিষ্ট মার্কেট সেগমেন্টে লক্ষ্য এবং লক্ষ্য বাস্তবায়নে পণ্যের দক্ষতা বিবেচনা করে গার্টনার শীর্ষ পণ্য তালিকা প্রকাশ করে থাকে। গার্টনারের মতে, ‘শ্রমশক্তি পরিকল্পনা, ক্যারিয়ার উন্নয়নসহ প্রয়োজনীয় উপাদান নিয়ে তৈরি হয়েছে ওরাকলের ট্যালেন্ট ম্যানেজমেন্ট সুইট। নিয়োগ, প্রশিক্ষণ, কার্যসম্পাদন, পরিকল্পনার সমন্বয়ে এই পণ্যটি একটি সমন্বিত রূপ। মুঠোফোনেও এই পণ্যটি ব্যবহার করা যায় এবং কোনোরকম পরিবর্তন ছাড়াই। —বিজ্ঞপ্তি