গাড়ি পেল ৫৩১৯৬ নম্বর কুপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার বিসিএস কম্পিউটার সিটিতে সদ্যসমাপ্ত কম্পিউটার মেলার প্রবেশ টিকিটের র্যাফল ড্র করা হয়েছে । গত শনিবার রাতে সিটিআইটি ২০১০ নামের এ মেলার সমাপনী আয়োজনে অনুষ্ঠিত ড্রতে প্রথম পুরস্কার গাড়ি পেয়েছে ৫৩১৯৬ নম্বর কুপন। বিজয়ী অন্য নম্বরগুলো হচ্ছে দ্বিতীয় পুরস্কার একটি ল্যাপটপ কম্পিউটার ১৫৮৩৮, তৃতীয় একটি ডেস্কটপ কম্পিউটার ২৬৮২৮, চতুর্থ ও পঞ্চম পুরস্কার একটি করে ডিজিটাল ক্যামেরা ৬২৫৩৬ ও ৫১৪৮, ষষ্ঠ ও সপ্তম পুরস্কার একটি করে ডিজিটাল ফটোফ্রেম ৭৫০২২ ও ১৬৯৮১, অষ্টম পুরস্কার একটি ওয়াইম্যাক্স মডেম ৪৫৪৫৮, নবম পুরস্কার একটি এজ মডেম ৭২১১৫ এবং দশম পুরস্কার টিভিকার্ড ৪৬৭৫৯। —নুরুন্নবী হাছিব