গাড়িতে আসছে আইপ্যাডের প্রযুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাড়িতে অ্যাপলের তৈরি আইপ্যাডের মতো যোগাযোগ-বান্ধব প্রযুক্তি ব্যবহারে ১০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে চিপ নির্মাতা প্রতিষ্ঠান ইনটেল। প্রতিষ্ঠানটির কর্মকর্তা স্ট্যাসি পালমারের উদ্ধৃতি দিয়ে এ তথ্য দিয়েছে টেলিগ্রাফ।স্ট্যাসি পালমার জানান, এক বছরের শিশুও এখন আইপ্যাডের বিভিন্ন প্রযুক্তির সঙ্গে অভ্যস্ত হয়ে পড়ছে। গাড়ি চালানোর উপযোগী বয়সে আরও উন্নত প্রযুক্তির আশা করবে এ প্রজন্ম। আর এই লক্ষ্যে টেক্সাস ইনস্ট্রুমেন্টস, এনভিডিয়ারের মতো প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করে দিয়েছে। ইনটেলও গাড়ির প্রযুক্তি নিয়ে পাঁচ বছরের প্রকল্প শুরু করছে।স্ট্যাসি আরও জানান, গাড়ির ড্যাশ-বোর্ডের বিভিন্ন প্রযুক্তি উদ্ভাবনে কাজ করবে ইনটেল। পাশাপাশি ভয়েস রিকগনিশন, আইপ্যাডের মতো বিভিন্ন অ্যাপ্লিকেশন ব্যবহারের প্রযুক্তি নিয়েও কাজ করবে প্রতিষ্ঠানটি। গাড়িতে ব্যবহার-বান্ধব উন্নত প্রযুক্তির উদ্ভাবন বিষয়ে গবেষণাও চালাচ্ছে প্রতিষ্ঠানটি। গাড়িকে ভবিষ্যতের মোবাইল ডিভাইস হিসেবেই আখ্যা দিয়ে স্ট্যাসি বলেন, ২০১৬ সাল নাগাদ উন্নত প্রযুক্তির গাড়ির পেছনেই ছুটবে গাড়িপ্রেমীরা।