গাড়ির মিটার পরীক্ষার অ্যাপ্লিকেশন! (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায়শই ভাড়া করা গাড়ি বা ট্যাক্সির মিটার গড়বড়ের জন্য যাত্রীদের বেশি ভাড়া গুনতে হয়। গাড়ির মিটারের তথ্য পরীক্ষার জন্য সম্প্রতি মুম্বাইভিত্তিক প্রতিষ্ঠান ‘স্মার্ট শহর’ ‘অটো ট্যাক্সি মিটার অ্যান্ড কার্ড’ নামে একটি বিনামূল্যের অ্যাপ্লিকেশন তৈরি করেছে।অ্যান্ড্রয়েড ফোনে ব্যবহার উপযোগী এ অ্যাপ্লিকেশনটি গুগলের অ্যান্ড্রয়েড স্টোর ‘গুগল প্লে’ থেকে এ অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে ব্যবহার করা যায়। এক খবরে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।অ্যাপ্লিকেশনটি জিপিএস পদ্ধতি ব্যবহার করে রাস্তার দূরত্ব ও প্রতি মিটারের খরচ হিসেব করে। গাড়িতে ওঠার সময় মোবাইলে এই অ্যাপ্লিকেশনটি চালু করতে হয়। গাড়ি থেকে নামার সময় গাড়ির মিটারের সঙ্গে মিলিয়ে নিলেই মিটারের কারসাজি ধরা সম্ভব।