গিগাবাইট আনছে কার্বন ফাইবারের ল্যাপটপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারে সম্পূর্ণ কার্বন ফাইবারে তৈরি ল্যাপটপ বাজারে আনার ঘোষণা দিয়েছে তাইওয়ানের বিখ্যাত কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান গিগাবাইট। এক খবরে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ জানিয়েছে, কার্বন ফাইবারে তৈরি ১১.৬ ইঞ্চি মাপের গিগাবাইটের নতুন এই ল্যাপটপটি ‘এক্স ১১’ মডেলের। এর ওজন মাত্র ২.১ পাউন্ড বা ৯৭৫ গ্রাম।উল্লেখ্য, অ্যাপলের সবচেয়ে পাতলা ল্যাপটপ ১১.৬ ইঞ্চি মাপের ম্যাকবুক এয়ারের চেয়ে এক্স ১১-এর ওজন ১০৫ গ্রাম কম হবে বলেই জানিয়েছে এর নির্মাতা প্রতিষ্ঠানটি।গিগাবাইট জানিয়েছে, এক্স ১১ ল্যাপটপটিই হবে বিশ্বের প্রথম সম্পূর্ণ কার্বন ফাইবারে তৈরি ল্যাপটপ। ল্যাপটপ তৈরিতে কার্বন ফাইবার ব্যবহার করায়, ল্যাপটপটি হবে অনেক হালকা-পাতলা কিন্তু যথেষ্ট মজবুত।এক্স ১১ ল্যাপটপটিতে ব্যবহূত হবে ইনটেলের তৈরি আইভিব্রিজ প্রসেসর, ১২৮ গিগাবাইট সলিড স্ট্রেট ড্রাইভ বা এসএসডি, দুটি ইউএসবি ৩.০ পোর্ট, ব্লুটুথ ৪.০ সংযোগ। এই ল্যাপটপটির অপারেটিং সিস্টেম বিষয়ে এখনো মুখ খোলেনি গিগাবাইট কর্তৃপক্ষ।জুলাই মাস নাগাদ এই ল্যাপটপটি বাজারে আসবে। এর দাম পড়বে প্রায় এক হাজার ডলার।