গিগাবাইট ও বাংলা গেমার একসঙ্গে কাজ করবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কম্পিউটার গেমের দক্ষ খেলোয়াড় গড়ে তুলতে গিগাবাইট ও বাংলা-গেমার একসঙ্গে কাজ করবে। সম্প্রতি ঢাকায় এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। সভায় স্মার্ট টেকনোলজিসের পণ্য ব্যবস্থাপক খাজা মো. আনাস খান এবং বাংলা-গেমার সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।সভার সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে বাংলা-গেমারের সদস্য গেম খেলোয়াড়রা (গেমার) বিশেষ সুবিধায় গিগাবাইটের মাদারবোর্ড ও গ্রাফিক্স কার্ড ব্যবহার করবে। সেই সঙ্গে গিগাবাইট পণ্যের সুবিধাদি তুলে ধরে বিভিন্ন প্রচার-প্রচারণা চালাবে। অন্যদিকে স্মার্ট টেকনোলজিস (বিডি) এতে পৃষ্ঠপোষকতা করবে। সাশ্রয়ী দামে গিগাবাইটের মাদারবোর্ড ও গ্রাফিক্স কার্ড বাংলা-গেমারের মাধ্যমে দেশের কম্পিউটার গেমারদের কাছে পৌঁছে দেবে। —বিজ্ঞপ্তি